29 C
Kolkata
Monday, November 16, 2026
spot_img

“মন্ত্রী হলেই সব বলার অধিকার নেই” ইঙ্গিতপূর্ণ কটাক্ষ শঙ্কর ঘোষের! নিশানায় কে?

Aaj India Desk, কলকাতা : রাজ্যে তোলাবাজি বিতর্কের মধ্যেই ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। তাঁর পোস্টে লেখা, “মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না, জ্ঞানও জন্মায় না।” আর এই মন্তব্য ঘিরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। প্রশ্ন উঠছে, নিজের মন্ত্রিসভারই কোনও সদস্যকে কি নিশানা করেছেন শঙ্কর?

সম্প্রতি তোলাবাজি ও সিন্ডিকেট ইস্যুতে মুখ খুলেছেন বিজেপির একাধিক নেতা ও মন্ত্রী। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ এই বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়েছেন। এর মধ্যেই শঙ্কর ঘোষের (Shankar Ghosh) এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা।

কী বললেন শঙ্কর?

নিজের পোস্টের ব্যাখ্যা দিতে গিয়ে শঙ্কর ঘোষ (Shankar Ghosh) জানিয়েছেন, মন্ত্রী হলেই যে কেউ সব বিষয়ে জানবেন, এমন ধারণা ঠিক নয়। তাঁর কথায়, মন্ত্রীদেরও শিখতে হয় এবং কাজের অভিজ্ঞতার মধ্য দিয়ে জ্ঞান অর্জন করতে হয়।

শঙ্কর বলেন, মন্ত্রী হওয়ার পর ধাপে ধাপে কাজ করতে গিয়ে তাঁকে অনেকের কাছ থেকে শিখতে হচ্ছে। তাঁর মতে, সব বিষয়ে কথা বলার অধিকার রয়েছে, এমন ধারণাও ক্ষমতার অপব্যাখ্যা হতে পারে। এই মন্তব্যের মাধ্যমে তিনি নিজের ব্যক্তিগত উপলব্ধির কথাই তুলে ধরেছেন বলে দাবি করেছেন।

সমর্থনে দিলীপ, কী বললেন বিরোধীরা?

শঙ্কর ঘোষের (Shankar Ghosh) বক্তব্যকে সমর্থন করেছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর মতে, মন্ত্রী-সহ প্রত্যেকেরই নিজের সীমার মধ্যে থাকা উচিত। তৃণমূল নেতা কুণাল ঘোষও শঙ্করের বক্তব্যকে সমর্থন করেছেন।

অন্যদিকে, অধীর চৌধুরী রাজ্যে তোলাবাজি ও সিন্ডিকেট নিয়ে বিজেপির অন্দরেই অভিযোগ ওঠার প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছেন। সব মিলিয়ে, শঙ্করের একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। তবে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন