36 C
Kolkata
Wednesday, April 22, 2026
spot_img

Weather Update: তীব্র দাবদাহে পুড়ছে বঙ্গ, স্বস্তির আভাস কি সত্যিই দিগন্তে?

কলকাতা: তীব্র গরমে প্রাণ হাসফাঁস। সকাল হলেই তীব্র রৌদ্রে চোখ মেলে তাকানো দায়। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রাও। কবে মুক্তি মিলবে এর থেকে (Weather Update)? আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এখনই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বরং সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় টানা গরম ও তীব্র দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ‘আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দু’একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাতে গরম কমবে না।’

এই অবস্থার কারণ কী?

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত হয়েছে। সেটি গিয়েছে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশের উপর দিয়ে। অন্যদিকে উত্তর-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রতল থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায়। এ হেন পরিস্থিতির দরুন পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো বাতাস ঢুকছে পশ্চিমবঙ্গে। এ ছাড়া সূর্যের তাপও বেড়েছে। তাই ১৯ থেকে ২৫ এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে।

কোথায় কোথায় চলবে এই অবস্থা?

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় টানা গরম এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে। তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে উষ্ণতা ও আর্দ্রতা অতিরিক্ত বেড়ে যেতে পারে (Weather Update)। দক্ষিনবঙ্গের বাকি অংশে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে।

তবে, বলা হয়েছে সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (Weather Update)। যে সমস্ত জেলায় গরম বৃদ্ধির সতর্কতা জারি করা হয়েছে, কেবলমাত্র সেখানেই বিক্ষিপ্ত ভাবে কখনও কখনও অতি সামান্য বৃষ্টি হতে পারে। কিন্তু তাতে গরম কমবে না। কলকাতার আবহাওয়াও শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন