28 C
Kolkata
Wednesday, April 15, 2026
spot_img

ভোটের আগে কলকাতা উত্তরে টানটান নিরাপত্তা! কতগুলি স্পর্শকাতর কেন্দ্র, কত বাহিনী মোতায়েন?

Aaj India Desk, কলকাতা: অবাধ ও নিরপেক্ষ ভোট করাতে দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন কমিশন (ECI)-ভোটের সূচি ঘোষণার পরই সেই বার্তা দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। সোমবার কলকাতা উত্তরের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (DEO), কলকাতার পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের যৌথ সাংবাদিক বৈঠকেও সেই প্রতিশ্রুতির পুনরুল্লেখ করা হয়। জানানো হয়, কলকাতা উত্তরে শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি, কোন কোন বুথ অতি স্পর্শকাতর -তার বিস্তারিত পরিসংখ্যানও তুলে ধরা হয়।

এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা উত্তরের ডিইও স্মিতা পান্ডে, কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এবং কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ আধিকারিক মনোজ কুমার। তাঁদের বক্তব্য অনুযায়ী, কলকাতা উত্তরের মোট বুথের মধ্যে প্রায় ৪৮ শতাংশই অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছে।

কলকাতা উত্তরের আওতায় রয়েছে মোট সাতটি বিধানসভা কেন্দ্র-জোড়াসাঁকো, চৌরঙ্গি, শ্যামপুকুর, এন্টালি, কাশীপুর-বেলগাছিয়া, বেলেঘাটা এবং মানিকতলা। এই সাতটি বিধানসভা মিলিয়ে মোট বুথ সংখ্যা ১৮৩৫টি এবং মোট ভোটকেন্দ্র ৫৮৩টি। এর মধ্যে অতি স্পর্শকাতর বুথের সংখ্যা ৮৩৭টি এবং অতি স্পর্শকাতর ভোটকেন্দ্র রয়েছে ২৬৪টি। মোট ভোটারের সংখ্যা ১০ লক্ষ ৭১ হাজার ৮১০।

বিধানসভাভিত্তিক হিসেবও তুলে ধরা হয়। জোড়াসাঁকোতে ৭৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টি অতি স্পর্শকাতর। চৌরঙ্গিতে ২২২টির মধ্যে ৬০টি, শ্যামপুকুরে ২৬৪টির মধ্যে ৮০টি, এন্টালিতে ৯৩টির মধ্যে ২৭টি, কাশীপুর-বেলগাছিয়ায় ১৪৫টির মধ্যে ৩৮টি, বেলেঘাটায় ১১৭টির মধ্যে ৩২টি এবং মানিকতলায় ৪০টির মধ্যে ১৩টি ভোটকেন্দ্র অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার দিক থেকেও জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে কলকাতা উত্তরে মোতায়েন রয়েছে ৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আর গোটা কলকাতা জুড়ে এই সংখ্যা ৯৭ কোম্পানি। এছাড়াও, কলকাতা উত্তর থেকে ট্রাইব্যুনালে এখনও পর্যন্ত ১৪২৮টি আবেদন জমা পড়েছে বলে জানানো হয়েছে।

ডিইও স্মিতা পান্ডে জানান, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি মূল কমান্ড সেন্টার তৈরি করা হয়েছে। সেখান থেকে ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে সমস্ত বুথে নজরদারি চালানো হবে। পাশাপাশি ভোটকেন্দ্রের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এতদিন বেলেঘাটা বিধানসভার একটি আবাসনে ভোটকেন্দ্র থাকলেও এবার আরও তিনটি নতুন আবাসন যুক্ত করা হয়েছে। ফলে মোট চারটি আবাসনে ভোটকেন্দ্র থাকবে কলকাতা উত্তরে। নতুনভাবে বেলেঘাটার একটি আবাসনে তিনটি এবং এন্টালির দুটি আবাসনে নতুন ভোটকেন্দ্র গড়ে তোলা হচ্ছে।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন