32 C
Kolkata
Wednesday, April 22, 2026
spot_img

‘গুজব নয় সত্যি’? কমিশন স্পষ্ট করার পর শ্রীজাতর পোস্ট!

কলকাতা: জোড়াল হচ্ছে জল্পনা। কমিশনের স্পষ্ট বার্তার পর শ্রীজাতর (Srijato) নতুন পোস্ট ঘিরে ফের চাঞ্চল্য! বুধবার থেকেই শোনা যাচ্ছিল কবি শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। প্রশ্ন ওঠে এত জন নেতা মন্ত্রীর বিরুদ্ধে এত অভিযোগ সত্ত্বেও কেন তাঁদের ছেড়ে শ্রীজাতকে (Srijato) গ্রেফতারের কথা বলা হচ্ছে? অংশুমান কর সহ প্রখ্যাত কবিরা প্রতিবাদ জানান সমাজমাধ্যমে। সাহিত্যিক মহলে সমালোচনার ঝড় ওঠে। কিন্তু তারপরেই নির্বাচন কমিশন ও রাজ্যের সিইও দফতরের তরফে জানানো হয়, এই খবর ‘সম্পূর্ণ ভুয়ো’! এরপর সমস্ত সমালোচনা থিতিয়ে যায়। কিন্তু বিকেল নাগাদ হল বিস্ফোরণ।

কি ঘটল?

স্বয়ং কবি শ্রীজাত (Srijato) নিজের ফেসবুক প্রোফাইল থেকে লিখলেন, “আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। খবরটা ভুয়ো নয়, একশো ভাগ সত্যি। আপাতত এটুকুই। বাকি কথা পরে হবে।”
এই পোস্টের পরেই আবার শোরগোল পরে গিয়েছে। প্রশ্ন উঠছে তাহলে ভারতীয় নির্বাচন কমিশন (ECI) কি মিথ্যে ভাষণ দিল? নাকি যা রটে তার কিছু তো বটে, কবির নামে পরোয়ানা অন্য কোনো সংস্থা জারি করেছে? এখনও পর্যন্ত এর কোনো উত্তর মেলেনি। উল্টে তৈরি হল আরও ধোঁয়াশা।

বস্তুত, ঘটনার সূত্রপাত ২০১৭ সালের একটি কবিতাকে কেন্দ্র করে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নিজের ফেসবুক পেজে একটি কবিতা পোস্ট করেছিলেন শ্রীজাত (Srijato) । একটি ধর্ষণের ঘটনার প্রতিবাদে লেখা কবিতায় কবি উল্লেখ করেন ‘ত্রিশূলে কন্ডোম’ শব্দবন্ধটির। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন এরপর তাঁর নামে FIR করে। এই নিয়ে যথেষ্ট বিতর্কও হয়। এখন প্রশ্ন উঠছে, সত্যিই কি নির্বাচন কমিশনের (ECI) কোপের মুখে পড়লেন কবি? নাকি পুরোনো মামলারই কোনো রায় দান হল? তবে এই ঘটনায় কবি সাহিত্যিকের স্বাধীনতা যে প্রশ্নের মুখে পড়ে যাবে, তা নিয়ে সন্দেহ নেই ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন