29.5 C
Kolkata
Monday, June 22, 2026
spot_img

সীমান্ত পাহারার পুরস্কার! BSF-র কর মকুবের সিদ্ধান্ত রাজ্যের!

Aaj India Desk, কলকাতা : সোমবার বিধানসভার ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেটে সীমান্তরক্ষী বাহিনী (BSF)-এর কর্মীদের বৃত্তি কর (Professional Tax) থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। বাজেট প্রস্তাবে এই সিদ্ধান্তকে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত BSF জওয়ানদের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ হিসেবে তুলে ধরা হয়েছে।

বৃত্তি কর কী?

বৃত্তি কর বা প্রফেশনাল ট্যাক্স (Professional Tax) হল রাজ্য সরকারের আরোপিত একটি কর, যা বেতনভোগী কর্মী ও বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য। পশ্চিমবঙ্গে এটি সাধারণত মাসিক বেতনের ভিত্তিতে নির্ধারিত হয় এবং সরাসরি বেতন থেকে কেটে নেওয়া হয়।

বর্তমান নিয়ম অনুযায়ী, মাসিক বেতনের পরিমাণ অনুসারে এই করের হার নির্ধারিত হয়। উচ্চ আয়ের কর্মীদের ক্ষেত্রে মাসে সর্বাধিক ২০০ টাকা পর্যন্ত পেশা কর ধার্য হতে পারে। সংবিধান অনুযায়ী, বছরে সর্বাধিক ২,৫০০ টাকার বেশি পেশা কর নেওয়া যায় না।

কত টাকা মকুব হলো ? 

বেতন কাঠামোর ভিত্তিতে অধিকাংশ BSF কর্মীর ক্ষেত্রে মাসিক ১০০০০ টাকার আয়ে ১১০ টাকা, ১৫০০০ টাকার আয়ে ১৩০ টাকা, ২৫০০০ টাকার আয়ে ১৫০ টাকা এবং ৪০০০০ টাকার উপর আয় হলে ২০০ টাকা বৃত্তি কর (Professional Tax) দিতে হয়। অর্থাৎ মাসিক সর্বোচ্চ ২০০ টাকা মকুব করা হয়েছে।

তবে আর্থিক দিক থেকে সুবিধার পরিমাণ সীমিত হলেও, প্রশাসনিক ও প্রতীকী গুরুত্বের দিক থেকে এই ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তে BSF গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের জন্য বাজেটে পৃথক স্বীকৃতি দেওয়ার ফলে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের প্রতি সরকারের অবস্থান ও সমর্থনের বার্তা স্পষ্ট।

তবে কর বিশেষজ্ঞদের একাংশের মতে, পশ্চিমবঙ্গের বিদ্যমান আইনে সশস্ত্র বাহিনী এবং কিছু ক্ষেত্রে সহায়ক নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য বৃত্তি করের বিশেষ ছাড়ের বিধান রয়েছে। ফলে বাজেটে ঘোষিত পদক্ষেপটি নতুন কোনও আর্থিক সুবিধা নাকি বিদ্যমান ব্যবস্থার পুনরুল্লেখ বা সম্প্রসারণ, সে বিষয়ে সরকারের বিস্তারিত বিজ্ঞপ্তির দিকে নজর থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন