32.2 C
Kolkata
Saturday, July 18, 2026
spot_img

“দলে ফিরুন, আমি ১ ঘণ্টায় ইস্তফা দেব”-দলত্যাগীদের খোলা চ্যালেঞ্জ অভিষেকের

Aaj India Desk, কলকাতা: তাঁর কারণেই যদি তৃণমূল (TMC) ছেড়ে কেউ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) শিবির বা NCPI-তে গিয়ে থাকেন, তাহলে তিনি নিজে সরে দাঁড়াতেও প্রস্তুত। শনিবার কুণাল ঘোষকে পাশে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সাম্প্রতিক সময়ে যাঁরা তৃণমূল ছেড়ে অন্য শিবিরে যোগ দিয়েছেন, তাঁদের অনেকেই দলত্যাগের জন্য অভিষেকের ভূমিকার কথা উল্লেখ করেছেন। সেই অভিযোগেরই জবাব দিতে গিয়ে অভিষেক সরাসরি দলত্যাগী বিধায়ক ও সাংসদদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, “যাঁদের আমাকে নিয়ে সমস্যা, তাঁরা দলে ফিরুন। আপনারা ফিরে আসুন, আমি মাত্র ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দল ছেড়ে দেব।”

এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রসঙ্গ টেনে দলত্যাগীদের তীব্র আক্রমণ করেন তিনি। অভিষেকের দাবি, অনেকেই তদন্তের চাপ এড়াতেই রাজনৈতিক অবস্থান বদলাচ্ছেন। তাঁর কথায়, “একটা কেন্দ্রীয় এজেন্সির সমন আসতেই যদি আপনি চলে যান, তাহলে এটা পরিষ্কার যে আপনি লড়াই করতে চান না। আপনি ভয় পান, আর ভয় পান বলেই মাথা নত করেন। ইডিতে আমাকেও ডেকেছে, আমি তো পালিয়ে যাইনি। আমাকে ১০ বার ডেকেছে, সিআইডি ডেকেছে, রাজ্য পুলিশ ডেকেছে। আমার বিরুদ্ধে ২০-৩০টা এফআইআর হয়ে গেছে, আমি নিজেও জানি না।”

দল ছাড়ার পর তাঁর বিরুদ্ধে যেভাবে অভিযোগ তোলা হচ্ছে, তা আগে থেকেই তৈরি করা একটি পরিকল্পনার অংশ বলেও দাবি করেন ডায়মন্ড হারবারের সাংসদ। এই প্রসঙ্গে তিনি বলেন, “যদি আপনি অভিষেক ব্যানার্জীকে চারটে গালি না দেন, তবে তো ইডি-সিবিআই বা ওদিকের পুলিশ আপনাকে ছাড়বে না! ওটা বললেই ওদিক থেকে বেঁচে থাকা যাবে, এটাই ডিল। যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তারা এখন ওদিকে বালিশ চাটার জন্য ছটফট করছে।”

দলের ভালো-মন্দ—দুই ক্ষেত্রেই নিজের দায় স্বীকার করার কথাও স্পষ্ট করেন অভিষেক। তাঁর বক্তব্য, “যদি দলের হারের দায়িত্ব অভিষেক ব্যানার্জীর হয়, তবে চব্বিশের লোকসভায় যে দল ২৯টা আসন জিতল, সেই জয়ের ক্রেডিটও তো অভিষেক ব্যানার্জীর। ডিসক্রেডিট আমার হলে, জেতার সময় ক্রেডিটও আমার।”

এরপরই তিনি আরও একবার প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন দলত্যাগীদের উদ্দেশে। অভিষেক বলেন, “৬০ জন এমএলএ গেছে, কিছু মানুষ গেছে, ২০ জন এমপি গেছে। আপনারা এটাই বলছেন তো যে অভিষেক ব্যানার্জী ছেড়ে দিলে আপনারা সবাই চলে আসবেন? আমি মমতা ব্যানার্জীর সামনে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা দলে ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে আমি নিজের ইস্তফা দিয়ে দেব। আপনারা ৩টের সময় আসুন, আমি ৪টের সময় পদ ছেড়ে দিচ্ছি। কেউ আসবে না, কারণ ওনাদের আসল উদ্দেশ্য বাঁচা, দল করা নয়।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন