32.1 C
Kolkata
Wednesday, July 8, 2026
spot_img

কণ্ঠস্বর পরীক্ষায় অনীহা? অভিষেকের বিরুদ্ধে আদালতে CID-র আবেদন

Aaj India Desk,কলকাতা:  ডিজে মন্তব্য মামলায় ফের চাপের মুখে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (AbhishekBanerjee)। আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও টানা দ্বিতীয় দিন কণ্ঠস্বরের নমুনা দিতে হাজির না হওয়ায় তদন্তে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এবার এই ইস্যুতে বিধাননগর আদালতের কাছে কঠোর পদক্ষেপের আবেদন জানাতে চলেছে সিআইডি।

তদন্তকারী সংস্থার দাবি, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য নির্ধারিত সময়ে তদন্তকারী আধিকারিক থেকে শুরু করে ফরেন্সিক বিশেষজ্ঞরা উপস্থিত থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হননি। ফলে দিনের পর দিন তদন্তের গুরুত্বপূর্ণ একটি ধাপ আটকে থাকছে। সিআইডির অভিযোগ, এই পরিস্থিতি কার্যত তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করছে।

মঙ্গলবার মামলার শুনানিতে বিষয়টি আদালতের নজরে আনা হয়। পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তে সহযোগিতা করা হচ্ছে না। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে জানান, বিচারকের নির্দেশ অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্দেশ থাকা সত্ত্বেও তিনি এখনও পর্যন্ত সেই প্রক্রিয়ায় অংশ নেননি।

সিআইডি সূত্রে খবর, বারবার অনুপস্থিতির কারণে তদন্তে অযথা বিলম্ব হচ্ছে। শুধু তদন্তকারী অফিসারই নন, ফরেন্সিক বিশেষজ্ঞরাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফিরে যাচ্ছেন। তাই এবার আদালতের কাছে কড়া পদক্ষেপের আর্জি জানানো হবে বলে জানা গিয়েছে।

এই ঘটনার পর রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। আদালতের নির্দেশ অমান্য এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এখন নজর বিধাননগর আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে। আদালত এই বিষয়ে কী অবস্থান নেয়, তার উপরই নির্ভর করছে মামলার পরবর্তী গতিপথ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন