28 C
Kolkata
Tuesday, May 5, 2026
spot_img

প্রচারই হাতিয়ার! জানেন মোদী – শাহের জয়ের আসল কৃতিত্ব কার?

Aaj India desk, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ এর অভাবিত সাফল্যে ভাসছে পদ্ম শিবির। বিজেপির( BJP) পক্ষে এই ক্ষমতা দখল নেহাত সহজ ছিল না। ভোটের আগে এস আই আর বিতর্ক, ভিনরাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার, বাঙালি সংস্কৃতি সম্পর্কে অজ্ঞতা প্রভৃতি নানাবিধ বাধায় কেউ ভাবতে পারেনি কলকাতার রং নীল সাদা থেকে গেরুয়া হবে। তার পরেও বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি।এমনকি ক্ষমতায় এসেই বিরোধীদের আশঙ্কা সত্যিই করে সারা কলকাতা জুড়ে তাণ্ডব চালিয়েছে তাদের কর্মী সমর্থকরা। অভিযোগ উঠেছে অন্য দলের পার্টি অফিস এবং মুসলিম সম্প্রদায়ের উপর অত্যাচার চালানোর। এত কিছুর পরেও জনগণ কোনো প্রতিবাদ করেনি, এমনকি বিজেপির( BJP) এই আচরণ কোথাও কোথাও তারা সমর্থন করেছে। প্রশ্ন হল অবাঙালি বিজেপির এই বাঙালি জনসমর্থনের কারণ কী ?

মানুষ কেন সমর্থন করছেন ?

বিভিন্ন জায়গার মানুষের এই বিষয়ে বিভিন্ন মত রেখেছেন। সদ্য কলেজ পাস হওয়া এক ছাত্র বলেন,” বিজেপি( BJP) আসলে মেয়েদের সুরক্ষা বাড়বে। উত্তরপ্রদেশে ধর্ষকদের পুলিশ ইলেকট্রিক শক দিয়ে মেরেছে। আমি ফোন থেকে জেনেছি। বিজেপিশাসিত রাজ্যগুলি কত উন্নত এবার পশ্চিমবঙ্গেও উন্নয়ন হবে।” উত্তরপ্রদেশের হাথরস বা উন্নাও সম্পর্কে প্রশ্ন করা হলে তার বক্তব্য,”এসব বানানো কথা।”

বিশেষ একটি সংবাদ চ্যানেলের দর্শক এক গৃহবধূর মতে, “তৃণমূল এবারে আসলে ঘর থেকে বের করে আমাদের মুসলিম বানানো হত। মুসলিমরা আমাদের উপর প্রচুর অত্যাচার করেছে ,ওদের তাড়ানো উচিত। তাছাড়া বিজেপি( BJP) আসলে নারী সুরক্ষা বাড়বে, রাজ্যে উন্নয়ন হবে।” এনসিআরবির রিপোর্ট কিছু অন্য কথা বলছে একথা মানতে চাইলেন না তিনি। বিজেপি( BJP) আসলে কি মেছো বাঙালির আমিষ খাওয়া বন্ধ হয়ে যাবে? প্রশ্ন রাখা হয়েছিল এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের কাছে। তাঁর মতে, ” কে বলেছে? গুজরাটে বাঙালিরা তো দিব্যি মাছ খায় তাদের তো কোনো সমস্যা হয় না? হ্যাঁ ধর্মীয় উৎসবে নিরামিষ খেতে হয়, সেটা তো নিয়ম।” তাঁর তথ্যসূত্র ফেসবুক। বাঙালির নবমীর পাঁঠা বলি সম্পর্কে তার মত “দুর্গাপূজায় অন্যত্র তো নিরামিষ চলে, তাহলে আমাদের সমস্যা কোথায় ?”

নেপথ্যে কি?

এই প্রত্যেকের তথ্যসূত্র ফেসবুক ও ইনস্টাগ্রাম রিল বা অন্যান্য সমাজ মাধ্যম। বাস্তবে অন্যান্য রাজ্যে আসল অবস্থা নিয়ে তাদের কোনো ধারণা নেই। এনসিআরবি রিপোর্ট বা মিডিয়ার খবরে তাদের কোনো আগ্রহ নেই। কেউ কেউ অবশ্য বিশেষ একটি চ্যানেলকে ফলো করেন।এর থেকে প্রমাণিত বিজেপির( BJP) এই সাফল্যে আসল ভূমিকা নিয়েছে তাদের আইটি সেল। তৃণমূলের বিরুদ্ধে পাহাড়প্রমাণ এই অসন্তোষের বিকল্প কখনোই বাম বা কংগ্রেস হতে পারেনি। কারণ বিজেপির ( BJP)আইটি সেলের প্রচার। বিভিন্ন ভাবে তারা দেশাত্মবোধক সিনেমা কিংবা রিল ভাইরাল করিয়েছে। নিজেদের সমর্থনে এবং তৃণমূলের বিরোধিতায় বিভিন্ন পোস্টকে তারা অ্যালগরিদমকে কাজে লাগিয়ে সবার কাছে পৌঁছে দিয়েছে। এরপরে কমেন্ট শেয়ার তো আছেই। অতি সূক্ষ্ম এই প্রচারের ফলে মানুষ বুঝতেই পারেননি কখন তাঁরা বিজেপির( BJP) প্রোপাগান্ডার ফাঁদে পড়ে গেছেন। সত্যি মিথ্যে মিলিয়ে তাই বাম বা কংগ্রেস নয় বিকল্প মনে করেছেন বিজেপিকেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন