32 C
Kolkata
Wednesday, August 19, 2026
spot_img

বিমানবন্দর-কাণ্ডে বাড়ল চাপ! ‘গো ব্যাক’ স্লোগান শুনে এবার স্পিকারের দ্বারস্থ সৌগত!

Aaj India Desk, কলকাতা : কলকাতা বিমানবন্দরের বাইরে মঙ্গলবার বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। তাঁর গাড়ি ঘিরে ‘চোর চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার পাশাপাশি কালো পতাকা দেখানো হয়। গাড়িতে ধাক্কা দিয়ে ও জুতো দিয়ে আঘাতও করা হয়। ঘটনার পর এবার বিজেপির দুই বিধায়ক অরিজিৎ বক্সী ও সৌরভ শিকদারের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন সৌগত রায়।

বিমানবন্দরে বিক্ষোভের মুখোমুখি

কলকাতা বিমানবন্দরের অ্যাডভাইজরি কমিটির সভাপতি সৌগত রায় (Sougata Roy)। সেই দায়িত্বের সূত্রেই মঙ্গলবার বিকেলে বিমানবন্দরের ডিরেক্টরের অফিসে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। বিমানবন্দর চত্বরে তাঁর গাড়ি পৌঁছতেই এক দল মানুষ সেটি ঘিরে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের হাতে কালো পতাকা ছিল। সৌগত রায়কে লক্ষ্য করে ‘চোর চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দুই বিধায়কের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ

ঘটনার পরই লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দেন সৌগত রায় (Sougata Roy)। বিজেপির দুই বিধায়ক অরিজিৎ বক্সী এবং সৌরভ শিকদারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি। সৌগত রায়ের অভিযোগ, দুই বিধায়কের উপস্থিতিতেই বিক্ষোভ হয় এবং তাঁরা ওই বিক্ষোভে প্রত্যক্ষ সমর্থনও জানিয়েছিলেন। এই ঘটনাকে স্বাধিকার ভঙ্গের বিষয় হিসেবেও দেখছেন তৃণমূল সাংসদ।

পাশাপাশি ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌগত রায় সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর দাবি, বিক্ষোভকারীরা সকলেই বিজেপির লোক। সরকারি বৈঠকে যোগ দিতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা তিনি ভাবেননি বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, রাজনৈতিক কর্মসূচি বা বিভিন্ন এলাকায় যাওয়ার সময় তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা আগেও সামনে এসেছে। ‘চোর চোর’ স্লোগান থেকে শুরু করে ডিম ছোড়ার মতো ঘটনাও ঘটেছে বিভিন্ন সময়ে। স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হালিশহরে যাওয়ার সময় একই ধরনের বিক্ষোভের মুখোমুখি হয়েছিলেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন