33.3 C
Kolkata
Saturday, July 18, 2026
spot_img

‘চোর চোর’ স্লোগানে কাঁপল পানিহাটি! এলাকায় ঘোরানো হল নির্মলের ‘সু-পুত্র’কে!

কলকাতা: রাজ্যে পালাবদল হতেই অভিযুক্ত তৃণমূল নেতা-কর্মীদের কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানোর ট্রেন্ড শুরু হয়েছে। যদিও এতে কড়া আপত্তি জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার ‘নিখোঁজ’ নির্মল ঘোষের ‘সু-পুত্র’ তীর্থঙ্করকে (Tirthankar Ghosh) পানিহাটির রাস্তায় ঘোরালো পুলিশ। যা দেখতে ভিড় উপচে পড়ে জনতার। ওঠে ‘চোর চোর’ স্লোগান! সেইসঙ্গে পলাতক নির্মল ঘোষেরও গ্রেফতারির দাবী তোলে বিক্ষুব্ধ জনতা।

প্রসঙ্গত, বাবার হাত ধরেই পানিহাটির রাজনীতিতে উঠে এসেছিলেন একালার ‘পুচিদা’ নামে পরিচিত তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। ছাব্বিশের ভোটে নিজে না দাঁড়িয়ে অভয়ার মা রত্না দেবনাথের বিপক্ষে ছেলেকে দাঁড় করান নির্মল ঘোষ (Nirmal Ghosh)। রত্না দেবনাথের কাছে বিপুল ভোটে হার হয় তীর্থঙ্করের (Tirthankar Ghosh)।

রাজ্যে পালাবদলের পর বাবা-ছেলের নামে উঠে আসতে শুরু করে ভুরি ভুরি অভিযোগ! যার মধ্যে অন্যতম ছিল, ২০২১-এ ভোট পরবর্তী হিংসা! ২০২১ সালের ১৮ এপ্রিল পানিহাটির বিজেপি নেতা জয় সাহার অমরাবতী দক্ষিণায়ণের বাড়িতে বোমাবাজির ঘটনায় তীর্থঙ্করের নাম উঠে আসে। এছাড়াও এক অটো চালকের লটারিতে কোটি টাকা জেতার পর সেই অর্থ জোর করে কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে বাবা-ছেলের বিরুদ্ধে। এরপর থেকেই পুলিশ তাঁকে (Tirthankar Ghosh) খুঁজতে শুরু করে। অবশেষে গত সপ্তাহে খড়দহ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। আদালতের নির্দেশে বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

শনিবার সকালে তদন্তের স্বার্থে তীর্থঙ্কর ঘোষকে (Tirthankar Ghosh) নিয়ে পানিহাটির বিভিন্ন এলাকায় যায় পুলিশ। গোটা এলাকায় ছিল কড়া নিরাপত্তা। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে তীর্থঙ্করকে সামনে দেখেই ক্ষোভে ফেটে পড়েন বহু স্থানীয় বাসিন্দা। চারদিক থেকে ভেসে আসে ‘চোর চোর’ স্লোগান। পাশাপাশি পলাতক নির্মল ঘোষকেও দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন বিক্ষুব্ধ মানুষ।

পুলিশ সূত্রে খবর, তীর্থঙ্কর ঘোষকে (Tirthankar Ghosh) জিজ্ঞাসাবাদ করে একাধিক পুরনো মামলার তথ্য সংগ্রহ করা হচ্ছে। অন্যদিকে, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh) এখনও অধরা। তাঁকে খুঁজতে তল্লাশি চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বাবা-ছেলেকে ঘিরে এই ঘটনায় পানিহাটির রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন