29 C
Kolkata
Sunday, August 30, 2026
spot_img

OBC-A বাদ পড়াদের EWS-এ সুযোগ? SSC নিয়োগে ‘Edit’-এরও Edit চেয়ে মামলা

Aaj India Desk, কলকাতা: স্কুল সার্ভিস কমিশন (SSC)-র ৩৬ হাজার নিয়োগকে ঘিরে ফের নতুন করে আইনি জটিলতা তৈরি হল। এবার কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা করেছেন প্রার্থীদের একাংশ। তাঁদের দাবি, স্কুল সার্ভিস কমিশন যে ‘Edit’ অপশন দিয়েছে, সেখানেই আরও একটি পরিবর্তনের সুযোগ রাখা হোক।

গত ২১ অগাস্ট নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে ওবিসি (OBC) প্রার্থীদের নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। সেখানে জানানো হয়, রাজ্যে OBC সংরক্ষণের হার ১৭ শতাংশের বদলে ৭ শতাংশ হওয়ায় প্রার্থীদের নিজেদের ক্যাটাগরির তথ্য নতুন করে আপডেট করতে হবে। এর জন্য SSC-র পোর্টালে ‘Edit’ অপশন চালু করা হয়েছে। ২৫ অগাস্ট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া ৩১ অগাস্ট পর্যন্ত চলার কথা। এর মধ্যেই সেই ‘Edit’ ব্যবস্থার পরিবর্তন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন একাংশের প্রার্থী।

কী দাবি আবেদনকারীদের?

আবেদনকারীদের বক্তব্য, OBC-A ক্যাটাগরি থেকে যাঁরা সংরক্ষণের সুবিধা হারাচ্ছেন, তাঁদের মধ্যে কেউ যদি EWS সংরক্ষণের যোগ্য হন, তাহলে তাঁদের সেই সুযোগ দেওয়া উচিত। তাই SSC-র বর্তমান ‘Edit’ অপশনে OBC-A-এর পরিবর্তে EWS বেছে নেওয়ার সুযোগ রাখার দাবি উঠেছে। অর্থাৎ, যাঁরা OBC-A-এর পাশাপাশি EWS-এর জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেন, তাঁদের EWS ক্যাটাগরিতে আবেদন করার সুযোগ দিতে হবে বলে দাবি করেছেন মামলাকারীরা।

নবম-দশমের পাশাপাশি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়েও এই মামলা করা হয়েছে। মামলাটি বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে উঠেছে। সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা।আবেদনকারীদের দাবি, SSC-র ‘Edit’ অপশনে নতুন করে EWS-এর সুযোগ দেওয়া হোক। তা সম্ভব না হলে অন্তত আপাতত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিক আদালত। ফলে ৩৬ হাজার নিয়োগ সংক্রান্ত মামলায় ফের নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

SSC-র বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছিল?

SSC জানিয়েছিল, OBC প্রার্থীদের তাঁদের Sub-Category, সার্টিফিকেট নম্বর এবং সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের তথ্য নতুন করে দিতে হবে। প্রয়োজন হলে Unreserved বা General Category-র তথ্যও সংশোধন করা যাবে। এর জন্য প্রার্থীদের প্রথমে SSC পোর্টালে লগ-ইন করতে হবে। এরপর ‘Edit’ অপশনে গিয়ে Drop-down Menu থেকে নিজেদের Category নির্বাচন করতে হবে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও প্রার্থী OBC Sub-Category বা Category সংক্রান্ত তথ্য না দিলে তাঁকে স্বয়ংক্রিয়ভাবে Unreserved বা General Category-র প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।

কেন OBC সংরক্ষণে বদল?

রাজ্যে OBC সংরক্ষণ নিয়েও সম্প্রতি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের সরকারের নীতি বাতিল করে OBC সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নতুন মন্ত্রিসভা।

অনগ্রসর কল্যাণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬৬টি জাতি বা শ্রেণি উচ্চশিক্ষায় ভর্তি এবং রাজ্য সরকারের অধীনে চাকরিতে ৭ শতাংশ OBC সংরক্ষণের সুবিধা পাবে। এই সংরক্ষণ নীতির পরিবর্তনের প্রভাবই এবার SSC-র নিয়োগ প্রক্রিয়াতেও পড়েছে। আর তার মধ্যেই ‘Edit’ অপশনে EWS-এর সুযোগ দেওয়ার দাবিতে নতুন মামলা হওয়ায় ফের জটিলতা তৈরি হল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন