28.5 C
Kolkata
Tuesday, July 28, 2026
spot_img

এবার এক ফোনেই অভিযোগ! দুর্নীতি দমনে বড় উদ্যোগ নিল শুভেন্দু সরকার

Aaj India Desk, কলকাতা: রাজ্যে দুর্নীতি, তোলাবাজি, কাটমানি ও অন্যান্য বেআইনি কাজের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ জানানো আরও সহজ করতে নতুন উদ্যোগ নিল শুভেন্দু সরকার। এই উদ্দেশ্যে রাজ্যজুড়ে চালু করা হয়েছে একাধিক বিশেষ টোল-ফ্রি হেল্পলাইন। পরিষেবার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সরকারের দাবি, এবার থেকে কাটমানি, সিন্ডিকেটের দৌরাত্ম্য, বেআইনি রোড ট্যাক্স বা টোল আদায় এবং অবৈধ মদের ব্যবসা সংক্রান্ত অভিযোগ সরাসরি প্রশাসনের কাছে জানাতে পারবেন সাধারণ মানুষ। প্রতিটি অভিযোগের জন্য আলাদা টোল-ফ্রি নম্বর চালু করা হয়েছে।

টোল-ফ্রি নম্বর:

  • কাটমানি: ১৫৫৩৩৪
  • সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ: ১৫৫৩৩৫
  • বেআইনি রোড ট্যাক্স/টোল আদায়: ১৫৫৩৩৭
  • অবৈধ মদ সংক্রান্ত অভিযোগ: ১৫৫৩৩৯

রাজ্যের যে কোনও এলাকা থেকে এই নম্বরগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে ফোন করে অভিযোগ জানানো যাবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নম্বরগুলিতে ফোন করে দুর্নীতি, তোলাবাজি, কাটমানি-সহ বিভিন্ন বেআইনি কাজের অভিযোগ জানানো যাবে। অভিযোগ গ্রহণ ও পর্যবেক্ষণের জন্য নবান্নে একটি বিশেষ কন্ট্রোল রুমও তৈরি করা হয়েছে। তবে কেউ যদি ব্যক্তিগত প্রতিহিংসাবশত মিথ্যা অভিযোগ করেন বা ভুল তথ্য দেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন