27.7 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

নিজের জেলায় চাকরি নয়! সরকারি আধিকারিকদের বদলিতে বড় সিদ্ধান্ত নবান্নের

Aaj India Desk, হাওড়া: প্রশাসনে আরও স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং কাজের গতি বাড়াতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। সোমবার রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার (P&AR) দফতর ফিল্ড পর্যায়ের সরকারি আধিকারিকদের জন্য নতুন বদলি নীতি প্রকাশ করেছে। ১৩ জুলাই জারি হওয়া এই নির্দেশিকা অনুযায়ী, এক্সটেনশন অফিসার পদমর্যাদা পর্যন্ত কর্মীদের বদলির ক্ষেত্রে একাধিক নতুন নিয়ম চালু করা হয়েছে। জনস্বার্থে এবং প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল, সাধারণভাবে কোনও সরকারি আধিকারিককে আর তাঁর নিজের জেলায় পোস্টিং দেওয়া হবে না। তবে মানবিক দিক বিবেচনা করে অবসরের আগে শেষ দু’বছরে প্রশাসনিক প্রয়োজন থাকলে নিজের জেলায় ফেরার সুযোগ মিলতে পারে।

একই পদে দীর্ঘদিন দায়িত্বে থাকার ক্ষেত্রেও কড়া সীমা বেঁধে দিয়েছে সরকার। কোনও আধিকারিক একই পদে তিন বছর পূর্ণ করলেই তাঁকে বদলির জন্য বিবেচনা করা হবে। কোনও অবস্থাতেই চার বছরের বেশি একই পদে রাখা যাবে না। রাজস্ব আদায়, কর সংগ্রহ বা অন্যান্য সংবেদনশীল দায়িত্বে থাকা আধিকারিকদের জন্য নিয়ম আরও কঠোর। এই ধরনের পদে দুই বছর পূর্ণ হলেই বদলির প্রক্রিয়া শুরু করা হবে এবং কোনওভাবেই তিন বছরের বেশি একই দায়িত্বে রাখা হবে না।

তবে এই নিয়ম সব ক্ষেত্রে একভাবে কার্যকর হবে না। বদলির সময় সংশ্লিষ্ট আধিকারিকের পারিবারিক পরিস্থিতি, কর্মস্থলের দূরত্ব এবং অন্যান্য বাস্তব সমস্যা বিবেচনা করা হবে। এছাড়া গুরুতর শারীরিক অসুবিধা, ব্যক্তিগত সংকট বা বিশেষ প্রশাসনিক প্রয়োজন হলে সংশ্লিষ্ট দফতরের সুপারিশের ভিত্তিতে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর বিশেষ ছাড় দিতে পারবে।

প্রশাসনিক মহলের মতে, দীর্ঘদিন একই জায়গায় দায়িত্বে থাকলে স্থানীয় প্রভাব, স্বার্থের সংঘাত এবং অনিয়মের সম্ভাবনা বাড়ে। নতুন বদলি নীতি কার্যকর হলে প্রশাসনের মাঠপর্যায়ের কাজ আরও গতিশীল হবে, জবাবদিহি বাড়বে এবং বদলির ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগও অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন