27 C
Kolkata
Monday, November 16, 2026
spot_img

নিজের দেওর ছাড়া অন্য কেউ বলতে পারবেন না ‘বৌদি’! সমাজের ‘নোংরামি’ বন্ধে নিদান মুর্শিদাবাদের বিজেপি নেতার

Aaj India Desk, মুর্শিদাবাদ: মহিলাদের ‘বৌদি’ বা ‘ভাবি’ বলে ডাকা উচিত নয়। এমনই মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়ালেন মুর্শিদাবাদের বিজেপি নেতা (BJP Leader) বিষ্ণুচরণ শিকদার। তাঁর বক্তব্য, এই ধরনের সম্বোধন থেকেই সমাজে নানা ধরনের খারাপ ঘটনা ও সমস্যা তৈরি হয়। তাই এই অভ্যাস বন্ধ হওয়া দরকার।

সম্প্রতি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ভবানীপুর এলাকার একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক বিষ্ণুচরণ শিকদার। তাঁর কথায়, নিজের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্কের বাইরে কাউকে বৌদি বা ভাবি বলে ডাকা উচিত নয়। তিনি বলেন, কোনও মহিলা বয়সে বড় হলে তাঁকে দিদি বলে সম্বোধন করা উচিত। আর বয়সে ছোট হলে বোন বলে ডাকতে হবে। এমনকী, কথাবার্তার সময় ‘বৌদি একটু সরে বসুন’ বা ‘ভাবি একটু সরে বসুন’ বলার বদলে ‘দিদি’ বা ‘বোন’ বলার পরামর্শ দেন তিনি।

শুধু তাই নয়, সমাজে পারিবারিক সম্পর্ক ও নিয়মকানুন ঠিক রাখতে বন্ধুদের বাড়িতে ডাকার বিষয়েও আপত্তি জানান ওই বিজেপি নেতা। তাঁর মতে, এই ধরনের অভ্যাস বন্ধ করতে পারলেই সমাজকে খারাপ দিক থেকে দূরে রাখা সম্ভব। প্রকাশ্য মঞ্চ থেকে তাঁর এমন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন