32 C
Kolkata
Wednesday, May 13, 2026
spot_img

ধর্মের নামে শব্দদূষণ নয় ! পূজা-আজানে নতুন নির্দেশ শুভেন্দুর!

Aaj India Desk, কলকাতা : শনিবার শপথ গ্রহণ করার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফের ধর্মীয় স্থানে লাউডস্পিকারের (Loudspeaker Rule) ব্যবহার নিয়ে নতুন নির্দেশ দিলেন তিনি। সাথে পুলিশ ও প্রশাসনকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

কী নির্দেশ দেওয়া হয়েছে ? 

নতুন নির্দেশে বলা হয় যে ধর্মীয় স্থান যেমন মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদিতে মাইকের শব্দ (Loudspeaker Rule) নির্ধারিত ডেসিবেল লিমিটের মধ্যেই রাখতে হবে। শব্দ যেন স্থানের বাইরে না ছড়ায় এবং আশেপাশের মানুষের শান্তি ভঙ্গ না করে। মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় স্বাধীনতা বজায় রাখা যেমন জরুরি, তেমনই সাধারণ মানুষের শান্তি ও স্বস্তির বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ।

তবে এই নিয়ম কার্যকর করার ক্ষেত্রে কোনও রকম জোরজবরদস্তি নয়, বরং আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। অভিযোগ এলে পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি। কিন্তু কোথাও শব্দের মাত্রা নির্ধারিত সীমা ছাড়ালে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংগঠনের সঙ্গে কথা বলতে হবে, কোনও অবস্থাতেই উত্তেজনা বা সংঘাত তৈরি করা যাবে না বলেও সতর্ক করেন তিনি।

উৎসবের ক্ষেত্রে আলাদা নিয়ম

প্রশাসনিক বৈঠকে স্পষ্ট করা হয়েছে, দুর্গাপুজো, ঈদ বা অন্যান্য বড় উৎসবের সময় পরিস্থিতি আলাদা ভাবে বিবেচনা করা হবে। তবে প্রতিদিন দীর্ঘ সময় ধরে উচ্চস্বরে লাউডস্পিকার (Loudspeaker Rule) ব্যবহার করা যাবে না।

উল্লেখ্য, অতীতে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে শুভেন্দু অধিকারীর একাধিক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। তবে এবার ধর্মীয় স্থানে শব্দদূষণ নিয়ন্ত্রণের প্রসঙ্গে তিনি একইসঙ্গে মন্দির ও মসজিদের কথা উল্লেখ করেন। প্রশাসনিক বৈঠকে ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি সাধারণ মানুষের স্বস্তি ও শান্তির বিষয়টিকেও গুরুত্ব দেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, দলীয় রাজনীতির ভাষা এবং প্রশাসনের দায়িত্বের ভাষার মধ্যে পার্থক্য থাকেই। সেই কারণেই মুখ্যমন্ত্রী হিসেবে এখন তিনি আরও ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়ার চেষ্টা করছেন কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন