30.6 C
Kolkata
Tuesday, July 14, 2026
spot_img

আবাস যোজনায় চিন্তা শেষ! ১৫ আগস্ট পর্যন্ত বাড়ল ভেরিফিকেশনের সময়

Aaj India Desk, হাওড়া: বাংলার উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। মঙ্গলবার নবান্নে যৌথ সাংবাদিক বৈঠকে তাঁরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা (Awas Yojona), প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, কৃষি, উদ্যানপালন, মৎস্য, প্রাণীসম্পদ এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য নেওয়া নানা কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই কেন্দ্রের প্রধানমন্ত্রী ধনধান্য কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গের চারটি জেলা—আলিপুরদুয়ার, দার্জিলিং, পুরুলিয়া এবং ঝাড়গ্রামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের অন্যান্য প্রকল্পেও রাজ্য সরকার সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

আবাস যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখনও চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই কেন্দ্র সরকার রাজ্যের জন্য ১ লক্ষ নতুন বাড়ির অনুমোদন দিয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ২,৪০০ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণের জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হিসেবে মুখ্যমন্ত্রী জানান, আবাস যোজনার সুবিধাভোগীদের যাচাই বা ভেরিফিকেশনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগে এই প্রক্রিয়া শেষ করার শেষ দিন ছিল ২০ জুলাই। কিন্তু বর্ষার কারণে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে সেই সময়সীমা বাড়িয়ে ১৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়নে কেন্দ্র সরকার সব ধরনের সহযোগিতা করবে। তাঁর কথায়, কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করলে উন্নয়নের গতি আরও বাড়বে এবং সাধারণ মানুষ তার সুফল পাবেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন