31.1 C
Kolkata
Saturday, July 11, 2026
spot_img

নীল-সাদা পোশাকের নিয়মে ইতি! এবার ইউনিফর্মের রঙ ঠিক করবে স্কুলই?

Aaj India Desk, বাঁকুড়া: রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে আর নীল-সাদা ইউনিফর্ম পরা বাধ্যতামূলক থাকছে না। স্কুলের ইউনিফর্মের (School Uniform) রঙ নির্ধারণের ক্ষেত্রে সরকারের আগের নির্দেশ তুলে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে প্রতিটি স্কুল নিজেদের পছন্দ ও ঐতিহ্য অনুযায়ী ইউনিফর্মের রঙ ঠিক করতে পারবে। এই সিদ্ধান্তে পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

২০২২ সালে জারি হওয়া নির্দেশ অনুযায়ী, সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে নীল-সাদা ইউনিফর্ম চালু করা হয়েছিল। সেই কারণে বহু স্কুলকে তাদের বহু বছরের পুরনো ইউনিফর্ম বদলে একই রঙের পোশাক ব্যবহার করতে হয়েছিল। এতে বিভিন্ন স্কুলের নিজস্ব পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ দিক হারিয়ে যায় বলে অনেকেই মনে করেছিলেন।

বাঁকুড়ার একটি স্কুলের প্রধান শিক্ষক সুজিত সিংহ মহাপাত্র জানান, আগে স্কুল থেকেই ইউনিফর্ম কেনা ও বিতরণের ব্যবস্থা ছিল। পরে বাইরে নির্দিষ্ট জায়গায় গিয়ে মাপ দেওয়ার নিয়ম চালু হওয়ায় অনেক পড়ুয়া উপস্থিত থাকতে পারত না। ফলে তাদের ইউনিফর্মের মাপ ঠিকমতো না হওয়ায় নানা সমস্যা তৈরি হতো।

অভিভাবকদের একাংশের মতে, আলাদা আলাদা ইউনিফর্ম থাকলে সহজেই বোঝা যাবে কোন পড়ুয়া কোন স্কুলের। পাশাপাশি অনেকেরই মত, ইউনিফর্মের রঙ একটি স্কুলের নিজস্ব পরিচয় এবং পড়ুয়াদের মধ্যে সেই স্কুলের প্রতি আলাদা আত্মপরিচয়ের অনুভূতি তৈরি করে।

উল্লেখ্য, ২০২২ সালের আগে স্কুলগুলির ইউনিফর্মের রঙ বেছে নেওয়ার স্বাধীনতা ছিল। পরে রাজ্য সরকারের নির্দেশে বিশ্ব বাংলা লোগো-সহ নীল-সাদা ইউনিফর্ম চালু করা হয়। নতুন সিদ্ধান্তের ফলে সেই বাধ্যবাধকতা আর থাকছে না এবং স্কুলগুলি আবার নিজেদের মতো করে ইউনিফর্ম নির্বাচন করতে পারবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন