31.1 C
Kolkata
Saturday, July 11, 2026
spot_img

‘ঝুড়ি ঝুড়ি ভিত্তিহীন কথা’, তাপস মণ্ডলকে আইনি নোটিস পাঠালেন সায়নী ঘোষ

Aaj India Desk,কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া চর্চিত ‘মিডলম্যান’ তাপস মণ্ডলের একের পর এক বিস্ফোরক মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি তাপস মণ্ডল বিভিন্ন সাক্ষাৎকারে একাধিক রাজনৈতিক নেতার নাম উল্লেখ করে নানা দাবি করেন। সেই তালিকায় ছিল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নামও। আর তার জেরেই এবার তাপস মণ্ডলের বিরুদ্ধে আইনি নোটিস পাঠালেন সায়নী।

সায়নীর অভিযোগ, কোনও প্রমাণ ছাড়াই তাঁর সম্পর্কে একের পর এক ভিত্তিহীন এবং মানহানিকর মন্তব্য করা হয়েছে। তিনি জানিয়েছেন, ডাকযোগে তাপস মণ্ডলের বাড়িতে ডেফেমেশন নোটিস পাঠানো হয়েছে। সায়নীর কথায়, অতীতেও তাঁর ফ্ল্যাট কেনা, রাজনৈতিক যোগাযোগ এবং ব্যক্তিগত জীবন নিয়ে নানা অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন তাপস মণ্ডল, যা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।

সাংসদ আরও জানান, ২০২৩ সালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের মুখে তিনি সমস্ত নথি জমা দিয়ে তদন্তে পূর্ণ সহযোগিতা করেছিলেন। প্রায় ৫০০ পাতার নথি জমা দেওয়ার পর আর কোনও তদন্তকারী সংস্থা তাঁকে ডেকে পাঠায়নি এবং কোনও দুর্নীতির মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগও আনা হয়নি।

সায়নীর দাবি, তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাছে দায়বদ্ধ। তাই তাঁর সম্পর্কে কোনও ধরনের ভুল ধারণা বা সংশয় তৈরি হোক, তা তিনি চান না। সেই কারণেই এবার আইনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাপস মণ্ডল নোটিসের জবাব না দিলে ভবিষ্যতে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও স্পষ্ট জানিয়েছেন সায়নী।

তাপস মণ্ডল দাবি করেছিলেন যে, বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ সায়নী ঘোষের পিছনে অনেক টাকা খরচ করতেন এবং তাঁকে ফ্ল্যাট ও গাড়ি কিনে দিয়েছিলেন। তবে এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন সায়নী ঘোষ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন