30 C
Kolkata
Wednesday, April 15, 2026
spot_img

ভোটার তালিকা নিয়ে নতুন মোড়, সুপ্রিম শুনানিতে কী হবে সিদ্ধান্ত?

Aaj India Desk,নয়াদিল্লি:ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পরেও কি আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সেই সব ভোটার, যাদের নাম ইতিমধ্যেই অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাচাই হয়ে ‘ক্লিয়ার’ হয়েছে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নকে ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা।

সূত্রের খবর, এই বিষয়ে চূড়ান্ত দিকনির্দেশ আসতে পারে আজ সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) অনুষ্ঠিত হতে চলা শুনানি থেকে। ফলে চোখ এখন শীর্ষ আদালতের দিকেই, কারণ এই রায়ের উপর নির্ভর করতে পারে বহু ভোটারের ভোটাধিকার ভবিষ্যৎ।

গত শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court)এই সংক্রান্ত মামলার মেনশনিং শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে আসে। বেঞ্চের সদস্য বিচারপতি জয়মাল্য বাগচী জানান, ভোটার তালিকা (Voter List) ফ্রিজ করার বিষয়টি ১৩ এপ্রিল বিশেষভাবে বিবেচনা করা হবে এবং প্রয়োজনে এই নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের কথাও ভাবা হতে পারে।এই পর্যবেক্ষণের পর থেকেই নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন বাংলার প্রায় ২৭ লক্ষ ভোটার, যাঁদের নাম অ্যাজুডিকেশন তালিকায় রয়েছে। আইনজীবী মহলের একাংশের মতে, ট্রাইব্যুনালে যাচাইয়ের পর যাঁদের নাম ক্লিয়ার হয়েছে, তাঁদের ভোটাধিকার নিশ্চিত করতে যদি শীর্ষ আদালত কোনো ব্যতিক্রমী নির্দেশ দেয়, তবে তা ভোটাধিকার রক্ষার ক্ষেত্রে একটি নজিরবিহীন সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।

আজ সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হতে চলা শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা এবং কয়েকটি প্রশাসনিক ঘটনার অগ্রগতি সব মিলিয়ে আজকের শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।প্রথমত, অ্যাজুডিকেশন তালিকায় থাকা প্রায় ২৭ লক্ষ ভোটারের আর্জি খতিয়ে দেখতে অ্যাপিলেট ট্রাইব্যুনালগুলি আদৌ কার্যকরভাবে কাজ শুরু করেছে কি না, তা পর্যালোচনা করতে পারে শীর্ষ আদালত। পাশাপাশি, যাঁদের নাম ইতিমধ্যেই ট্রাইব্যুনালে যাচাই হয়ে ক্লিয়ার হয়েছে, তাঁরা চলতি বছরের নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, সেই বিষয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ আসতে পারে।

দ্বিতীয়ত, মালদার মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার ঘটনার তদন্তে এনআইএ কতদূর এগিয়েছে, তা নিয়েও নজর দেবে আদালত। এই মামলায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

তৃতীয়ত, রাজ্যের ১৩ জন বৈধ পাসপোর্টধারী ভোটার, যাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাঁদের বিষয়টিও আজ আদালতের আলোচনায় আসতে পারে। অগ্রাধিকারের ভিত্তিতে তাঁদের নাম ট্রাইব্যুনালে দ্রুত ক্লিয়ার করা হবে কি না, সে বিষয়ে দিকনির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট।

সব মিলিয়ে আজকের শুনানি শুধু ভোটার তালিকা নয়, একাধিক প্রশাসনিক ও আইনি জটিলতার ভবিষ্যৎ দিক নির্ধারণ করতে পারে বলে মনে করছেন আইনজীবী মহল।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন