30 C
Kolkata
Saturday, May 16, 2026
spot_img

আর জি কর কাণ্ডে নতুন মোড়! ভিডিও প্রকাশ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Aaj India Desk,কলকাতা: নতুন সরকার আসার পর আবারও খোলা হয়েছে আর জি কর(RG Kar Case) সংক্রান্ত ফাইল। সেই প্রেক্ষিতেই আর জি কর মেডিক্যালে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Gangopadhyay)। তিনি CBI তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে অভিযুক্ত হিসেবে যুক্ত করার দাবি জানান এবং হাসপাতাল থেকে একটি ভিডিও রেকর্ড করে পোস্ট করেন, যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

শনিবার আর জি কর হাসপাতালে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। সেখানে সিঁড়ির সামনে দাঁড়িয়ে তিনি একটি ভিডিও রেকর্ড করেন। তাঁর দাবি, সেদিন রাতে ওই সিঁড়ি দিয়ে ভারী কিছু নামানো হয়েছিল এবং এক নার্স সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন। পরে সিবিআই ওই ভিডিও নিয়ে নেয় এবং নার্সকে ভিডিও মুছে ফেলতে বাধ্য করে বলে অভিযোগ করেন তিনি। তবে সেই ভিডিও এখনও প্রকাশ করা হয়নি বলেও দাবি তাঁর।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি CBI আধিকারিক সীমা পাহুজার বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর দাবি, তদন্ত-সংক্রান্ত একটি ভিডিও ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছে এবং এখনও পর্যন্ত তা প্রকাশ করা হয়নি। পাশাপাশি তিনি বলেন এই তথ্যে হয়তো বড় কিছু থাকতে পারে , যেহেতু সেটা এখনো প্রকাশে আনা হয়নি তাই তাঁর মতে, এটি তদন্তে বড় ধরনের গাফিলতি।

আর জি কর হাসপাতালের একটি ঘর এখনও তালাবন্ধ আছে বলে দাবি করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর অভিযোগ, ওই ঘরে রক্তের দাগ ও গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকতে পারে, কিন্তু সিবিআই এখনও সেটি খোলেনি। এতে তদন্তে গাফিলতি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সব মিলিয়ে, আর জি কর ফাইল পুনরায় খোলার পর থেকে একের পর এক নতুন তথ্য ও অভিযোগ সামনে আসছে, যা গোটা ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন