30 C
Kolkata
Wednesday, May 13, 2026
spot_img

স্কুলে জাতীয়তাবাদের নতুন পাঠ? প্রার্থনায় বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’

Aaj India Desk, কলকাতা: রাজ্যের স্কুলগুলিতে এবার থেকে প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ (Vande Mataram) গাওয়া বাধ্যতামূলক করা হল। আজ বুধবার থেকেই এই নিয়ম চালু করার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। প্রধান শিক্ষকদের পাঠানো বার্তায় জানানো হয়েছে, জাতীয় সংগীত ‘জনগণমন’-এর পাশাপাশি স্কুলে ‘বন্দে মাতরম’ ও গাইতে হবে। শুধু তাই নয়, স্কুলে এই নির্দেশ মানা হচ্ছে কি না, সেই রিপোর্টও দফতরে জানাতে বলা হয়েছে।

এর আগে তৃণমূল (TMC) সরকারের আমলে স্কুলে প্রার্থনার সময় রাজ্য সংগীত হিসেবে ‘বাংলার মাটি, বাংলার জল’ গাওয়ার নির্দেশ ছিল। ২০২৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানকে পশ্চিমবঙ্গের রাজ্য সংগীত ঘোষণা করা হয়েছিল। তবে নতুন বিজেপি (BJP) সরকার ক্ষমতায় আসার পর এবার স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়ার নির্দেশ দেওয়া হল। যদিও রাজ্য সংগীত আগের মতো গাওয়া হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে আপাতত অনেক স্কুলেই প্রার্থনার সময় তিনটি গানই গাওয়া হবে।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছিল। সেখানে বলা হয়, গানটির ৬টি স্তবকই গাইতে হবে এবং গান চলাকালীন সবাইকে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। আরও বলা হয়েছিল, যদি ‘বন্দে মাতরম’ ও ‘জনগণমন’ একসঙ্গে বাজানো হয়, তাহলে আগে বাজাতে হবে ‘বন্দে মাতরম’। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভাও একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে, যেখানে ‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীতের সমমর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন