32.1 C
Kolkata
Thursday, June 18, 2026
spot_img

মুখ্যমন্ত্রীর বার্তার পরেই নতুন মামলা! বিপাকে ‘পুষ্পা’র স্ত্রী!

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : বুধবারের ঘটনার পর থেকেই বাড়ছিল চাপ। প্রথমে থানায় হামলা ও ধৃত জাহাঙ্গির খানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এবার সেই মামলার তদন্তে আরও বড় পদক্ষেপ নিলো ফলতা পুলিশ। ফলতা থানায় হামলার ঘটনায় জাহাঙ্গির খানের (Jahangir Khan) স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে নতুন মামলা রুজু করলো পুলিশ। তদন্তকারীদের দাবি, বিক্ষোভ এবং থানার দিকে মিছিল সংগঠিত করার ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকার প্রমাণ মিলেছে।

মঙ্গলবার ফলতার শতল কলসা এলাকায় জাহাঙ্গির খান (Jahangir Khan) ওরফে ‘পুষ্পা’-কে মুক্ত করার দাবিতে বিক্ষোভ শুরু হয়। পরে জাহাঙ্গিরের অনুগামীরা ফলতা থানার দিকে এগোতে থাকে। পুলিশের কাছে খবর ছিল, থানায় হামলা চালিয়ে ধৃত জাহাঙ্গিরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে। সেই আশঙ্কার ভিত্তিতেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। তাড়া খেয়ে বহু মানুষ এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন। বাঁচার পথ না পেয়ে কয়েকজন নিকটবর্তী পুকুরে ঝাঁপ দেন।

ঘটনার পর বুধবার এক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেন। তিনি বলেন, ভিডিও ফুটেজে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।

মুখ্যমন্ত্রীর বার্তার পরেই জাহাঙ্গিরের (Jahangir Khan) স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে নতুন মামলা রুজু করা হয়। একই সঙ্গে ফলতা থানা থেকে জাহাঙ্গিরকে অপহরণের চেষ্টার অভিযোগে এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনায় আরও কয়েকজনকে চিহ্নিত করার কাজও শুরু হয়েছে। এবার তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন