32.7 C
Kolkata
Saturday, July 25, 2026
spot_img

‘সেন্টু দিলে হবে না’—মিডিয়াকে কড়া বার্তা কুণালের!

Aaj India Desk, কলকাতা : নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লির আন্দোলনের ছোঁয়ায় গতকাল কলকাতায় শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত সিজেপি ও বাম সংগঠনগুলির মিলিত মিছিল সংঘটিত হয়। সেই মিছিলে সাংবাদিকদের উপর হামলার নিন্দা করলেও বর্তমানে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর স্পষ্ট বক্তব্য, “জনরোষ বলে বলে আক্রমণকে বৈধতা দিয়ে এখন ফেসবুক করে সেন্টু দিলে হবে না।”

দিল্লির আন্দোলন নিয়ে মন্তব্য

পোস্টের শুরুতে কুণাল ঘোষ (Kunal Ghosh) দাবি করেন, দিল্লিতে ছাত্র-যুবদের প্রতিবাদ কর্মসূচিতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দমনমূলক পদক্ষেপের তিনি তীব্র বিরোধিতা করছেন। আন্দোলন দমনের ঘটনাকে তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

সাংবাদিকদের উপর হামলার নিন্দা

নিট-ইউজি প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলায় ককরোচ জনতা পার্টি ও বাম ছাত্র সংগঠনগুলির আন্দোলনে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্যে আক্রান্ত হন কর্তব্যরত একাধিক সাংবাদিক ও চিত্রসাংবাদিক। শুক্রবার কলকাতার কর্মসূচিতে কর্তব্যরত সাংবাদিকদের উপর এই হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানান কুনাল ঘোষ (Kunal Ghosh)। হামলার নিন্দা করে তিনি বলেন, সাংবাদিকদের উপর আক্রমণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।

সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন

তবে একই পোস্টে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেতা। তাঁর বক্তব্য, অতীতে বিভিন্ন রাজনৈতিক ঘটনার সময় ডিম নিক্ষেপ বা অনুরূপ হামলাকে সংবাদমাধ্যমের একাংশ “জনরোষ” হিসেবে তুলে ধরেছে। তাঁর দাবি, এই ধরনের ঘটনাকে বারবার সম্প্রচার করার ফলে তা এক ধরনের বৈধতা পেয়েছে। বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকরা আক্রান্ত হওয়ার ঘটনায় সংবাদমাধ্যমের আত্মসমালোচনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষ অংশে কুণাল ঘোষ সংবাদমাধ্যমে ধর্মীয় বিভাজনমূলক বক্তব্যের প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর দাবি, অতীতে সাংবাদিকতার ক্ষেত্রে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে এমন বক্তব্যের প্রচার এড়ানোর শিক্ষা দেওয়া হতো। বর্তমানে প্রকাশ্যে এই ধরনের ভাষণ ও বিবৃতির প্রচার সমাজে বিভাজন বাড়াতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। ভবিষ্যতে এর প্রভাব আরও গুরুতর হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন