36.1 C
Kolkata
Tuesday, June 30, 2026
spot_img

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ মামলায় বড় ধাক্কা! কালীঘাট-তৃণমূলকে স্বস্তি দিল না হাইকোর্ট!

কলকাতা: তৃণমূল কংগ্রেসের তহবিলের অধিকার (Bank account ‘freeze’ case) ঘিরে দুই শিবিরের আইনি লড়াইয়ে ফের ধাক্কা খেল কালীঘাট শিবির। দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, মামলাটি নির্ধারিত তালিকা অনুযায়ীই শুনানি হবে, তা এগিয়ে আনা সম্ভব নয়।

আদালতের এই পর্যবেক্ষণের পর রাজ্য সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বৃহস্পতিবার মামলার শুনানির আর্জি জানিয়েছেন। এখন সেই আবেদন আদালত গ্রহণ করে কি না, সেদিকেই নজর রয়েছে।

প্রসঙ্গত, কালীঘাট শিবির থেকে বিচ্ছিন্ন হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন শিবির গঠনের পর থেকেই তৃণমূল কংগ্রেসের প্রতীক ও তহবিলের দখল নিয়ে সংঘাত শুরু হয়। দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ব্যাঙ্কে আবেদন জানিয়ে সমস্ত দলীয় অ্যাকাউন্ট ফ্রিজ (Bank account ‘freeze’ case) করার দাবি করেন, যাতে কোনও পক্ষই ওই অর্থ ব্যবহার করতে না পারে। সেই আবেদনের ভিত্তিতে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ (Bank account ‘freeze’ case) করা হয়, যেখানে মোট প্রায় ৪৪০ কোটি টাকা জমা রয়েছে।

এদিকে ঋতব্রত-ঘনিষ্ঠ শিবির দলীয় অ্যাকাউন্টের আর্থিক লেনদেন খতিয়ে দেখতে বিশেষ অডিটর নিয়োগের পরিকল্পনাও করেছে। সোমবার দ্রুত শুনানির আবেদন জানানো হলে বিচারপতি সৌগত ভট্টাচার্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ, পুলিশ ও রাজ্য সরকারকে মামলার পক্ষ হিসেবে যুক্ত করার নির্দেশ দেন এবং তাঁদের নোটিস পাঠানোর কথাও জানান। ফলে তৃণমূলের তহবিল (Bank account ‘freeze’ case) নিয়ে আইনি লড়াই আরও জটিল পর্যায়ে পৌঁছেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন