32.2 C
Kolkata
Saturday, July 18, 2026
spot_img

ফের কলকাতায় আসছেন মেসি? ইন্টার মায়ামির সঙ্গে আলোচনায় শতদ্রু দত্ত !

Aaj India Desk, কলকাতা: ফের কলকাতায় দেখা যাবে মেসিকে (Lionel Messi) ? গত বছর যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে ঘিরে বিতর্কের পর দেশ জুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছিল। এমনকি এই ঘটনা নিয়ে ভারতকে বিদ্রূপ করেছিল বহু বিদেশি ফুটবল প্রেমীরাও। সেই ঘটনার রেশ একটু কমতেই ফের নতুন উদ্যমে কাজে নেমেছেন শতদ্রু দত্ত। আগামী বছরের প্রাক-মৌসুম সফরে (Pre-season Tour) যাতে কলকাতা অন্তর্ভুক্ত হয় তাই আজই ইন্টার মায়ামির সাথে আলোচনায় বসেছেন তিনি। পরিকল্পনা সফল হলে, শুধু মেসিকে দেখাই নয়, তাঁর খেলা দেখার সুযোগও পেতে পারেন সমর্থকেরা। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সোশ্যাল মিডিয়া পোস্টে জল্পনা

গত ১৬ জুলাই আর্জেন্টিনার ম্যাচের দিন শতদ্রু দত্ত নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “যারা আমার উপর বিশ্বাস রাখেন, আগামী বছর আবার হবে। আমি নিয়ে আসব।” যদিও তিনি সেখানে মেসির (Lionel Messi) নাম উল্লেখ করেননি, তবু পোস্টের সময় ও প্রেক্ষাপট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়। শনিবার আরও একটি পোস্টে তাঁকে নিউ ইয়র্কে আর্জেন্টিনার পতাকা হাতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, “Never say never. Next year…”। এই পোস্টও মেসিকে ফের আনার সম্ভাবনা নিয়ে আলোচনাকে আরও উসকে দিয়েছে।

ইন্টার মায়ামির সঙ্গে আলোচনা?

শতদ্রু দত্ত বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং ইন্টার মায়ামি কর্তাদের সঙ্গে সম্ভাব্য সফর নিয়ে আলোচনা করছেন। মেসির (Lionel Messi) প্রতিনিধিদের সঙ্গেও তাঁর একাধিক বৈঠক হয়েছে এবং আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে চূড়ান্ত চুক্তি ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পরই হতে পারে।

আগামী বছর ইন্টার মায়ামি দক্ষিণ এশিয়ায় প্রাক-মৌসুম সফর করতে পারে। সেই সফরের সম্ভাব্য সূচিতে ভারত ও বাংলাদেশের নাম রয়েছে। কলকাতাও সেই সফরের অন্যতম ভেন্যু হতে পারে। যদি সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে মেসিও ইন্টার মায়ামির হয়ে কলকাতায় আসতে পারেন। মেসির সম্ভাব্য কলকাতা সফর নিয়ে সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই প্রবল আগ্রহ তৈরি হলেও, এখনও পর্যন্ত ইন্টার মায়ামি বা মেসির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন