Aaj India Desk ,কলকাতা: আইপিএল (Indian Premier League) মানেই এক সময় ছিল একটা প্রচলিত রীতি,চ্যাম্পিয়ন দলের ঘরেই পরের সিজনের ফাইনাল এমন টাই হত। কিন্তু সেই নিয়ম এখন ভাঙছে।২০২৪-এ জেতা KKR (Kolkata Knight Riders)-এর ঘর ইডেন গার্ডেন (Eden Gardens) -এ হওয়ার কথা থাকলেও ফাইনাল ম্যাচ স্থানান্তর করা হয় আমেদাবাদ (Ahmedabad) -এ।একইভাবে ২০২৫ চ্যাম্পিয়ন RCB (Royal Challengers Bengaluru) -এর ক্ষেত্রেও বদল করল BCCI (Board of Control for Cricket in India)। তাই প্রশ্ন উঠছে ঐতিহ্য হারাচ্ছে আইপিএল, নাকি বদলের আড়ালে অন্য গল্প?
বুধবার প্লে-অফের সূচি প্রকাশ করেছে BCCI ( Board of Control for Cricket in India), আর সেখানেই সামনে এসেছে বড় চমক পুরো সূচি থেকে বাদ বেঙ্গালুরু (Bengaluru)।
বোর্ডের ঘোষণায় জানা গিয়েছে ২৬ মে প্রথম কোয়ালিফায়ার হবে হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়াম (Himachal Pradesh Cricket Association Stadium)-এ।২৭ মে এলিমিনেটর এবং ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ার দুটি ম্যাচই হবে চণ্ডীগড়ের মুল্লানপুর স্টেডিয়ামে -এ। আর ৩১ মে ফাইনালের মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম (Narendra Modi Stadium)।
যেখানে নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে ফাইনাল হওয়ার কথা, সেখানে এবার সেই প্রথা পুরোপুরি ভেঙে দিল বোর্ড।


