34.2 C
Kolkata
Tuesday, October 6, 2026
spot_img

রাতের অন্ধকারে আগুন বিশ্ব বিদ্যালয়ে! উত্তাল যাদবপুর!

Aaj india desk, কলকাতা: ফের তুলকালাম যাদবপুর। বরাবরই প্রতিবাদী কন্ঠস্বর বলে পরিচিত যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। মূলত বাম ছাত্র সংগঠনগুলি এখানে বেশি সক্রিয়। রাজ্যে পালা বদলের পর থেকেই গেরুয়া শিবির যাদবপুরে ঘাঁটি গড়ার চেষ্টা করছে। কিন্তু ছাত্র-ছাত্রীরা তাকে হতে দেয়নি। বাম সংগঠনগুলি অন্য জায়গায় আক্রান্ত হয়েছে। কিন্তু যাদবপুরে তাদের কেও ছুঁতে পারেনি। এবার যাদবপুরেও আক্রান্ত হল বামেরা। উল্টোদিকে বামেদের হাতে আহত হওয়ার অভিযোগ এনেছে গেরুয়া শিবির।

কি নিয়ে সংঘাত ? 

যাদবপুরে (Jadavpur University) ইঞ্জিনিয়ারিং বিভাগে গতকাল জিবি মিটিং ডাকে বাম সংগঠনগুলি। গেরুয়া শিবির অর্থাৎ এবি ভিপি দাবি করে যেখানে কোন সংগঠন নেই সেখানে জিবি মিটিং ডাকা হচ্ছে কেন। তাদের অভিযোগ এর পরই বাম সংগঠনগুলি তাদের উপর হামলা চালায়। রাতে এই ঘটনার প্রতিবাদে অনেকক্ষণ। যাদবপুর থানা ঘেরাও করে রাখে এ বি ভি পি। তাদের চারজন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি বলে দাবি। ঘটনাস্থলে পৌঁছন যাদবপুরের বিজেপি বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে বাম শিবিরের প্রতি রীতিমত হুশিয়ারি দেন তিনি।

পাল্টা আক্রমন চালালো এবিভিপি ? 

যাদবপুরের (Jadavpur University) বিধায়িকার হুশিয়ারির পরে পরিস্থিতি পাল্টে যায়। বাম সংগঠন গুলির উপরে পাল্টা আক্রমণ চালায় এবিভিপি। রাতের অন্ধকারে বিশ্ববিদ্যালয় জুড়ে তাণ্ডব করে তারা। বাম সংগঠনগুলির পতাকা পুড়িয়ে দেয়, নির্বিচারে মারধর করে। বেশ কিছু শিক্ষার্থী প্রাণ বাঁচাতে অরবিন্দ ভবনে আশ্রয় নেন। সেখানেও হামলা চালায় এবিভিপি। অভিযোগ ছাত্রছাত্রীদের আটকে রেখে অরবিন্দ ভবনে আগুন লাগিয়ে দেয় তারা। এক ছাত্র নিখোঁজ ছিল, পরে তাকে সুলেখা মোড়ে মেরে ফেলে রেখে আসে গেরুয়া শিবির। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে বামেরা। আজ যাদবপুর এইট বিতে প্রতিবাদের ডাক দিয়েছে তারা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন