কলকাতা: রবিবার সকাল থেকে কলেজ স্ট্রিট এলাকায় ঘটনার ঘনঘটা! কলকাতা পৌরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) মহম্মদ জসিমউদ্দিনের কলেজ স্ট্রিটের বাড়ি ঘেরাও করে রেখেছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ২০২৩ সালে পকসো মামলায় নাম জড়িয়েছিল কলকাতা পৌরসভার তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) জসিমউদ্দিনের নাম। সেই ঘটনার তদন্তে নেমে রবিবার সকালে কলেজ স্ট্রিটে জসিমউদ্দিনের বাড়ি ঘেরাও করে জোড়াসাঁকো থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রায় ৫ ঘন্টা পর তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ঠিক কি ঘটেছিল?
জানা গিয়েছে, ২০২৩ সালে যে নাবালিকা তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor) বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, শনিবার তিনি কাউন্সিলর জসিমউদ্দিনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কাউন্সিলরের লোকজন তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনার পর রবিবার সকাল থেকেই ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনের বাড়ি ঘেরাও করে পুলিশ।
হুমকি ও প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ
স্থানীয়রা জানিয়েছেন, কাউন্সিলর (TMC Councillor) মহম্মদ জসিমউদ্দিন এলাকার একটি বাড়ি দখল করে সেখানে অপকর্ম চালাত। দুর্নীতি, শ্লীলতাহানির মত জসিমউদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন স্থানীয়রা। জানা গিয়েছে, ২০২৩ সালে এক নাবালিকাকে হেনস্থার ঘটনায় কলকাতা পৌরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) মহম্মদ জসিমউদ্দিনের বিরুদ্ধে পকসো মামলায় অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে সেই মামলাটি আদালতে বিচারাধীন।
শনিবার রাতে ওই নির্যাতিতা কাউন্সিলরের বাড়ির সামনে নিয়ে যাওয়ার সময় তাঁর লোকজন নির্যাতিতার উপর চড়াও হয় বলে অভিযোগ। এমনকি প্রমাণ লোপাট করতে এলাকার সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


