33.4 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

অশোককে ফোন মুখ্যমন্ত্রী !স্বাস্থ্যের খবর নিলেন , আশীর্বাদও চাইলেন

Aaj India Desk,কলকাতা: বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার নিজের বাড়িতে দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে মাটিগাড়া সংলগ্ন একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অশোক ভট্টাচার্যের মাথার সামনের দিকে আঘাত লেগেছে এবং সেখানে ছয়টি সেলাই করতে হয়েছে। তাঁর সিটি স্ক্যান-সহ একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক রিপোর্টে কোনও গুরুতর সমস্যা বা অভ্যন্তরীণ রক্তক্ষরণের প্রমাণ মেলেনি। চিকিৎসকদের দাবি, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও সতর্কতার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রবিবার সকালে হাসপাতালে গিয়ে অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নেন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

অন্যদিকে, দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari) ও ফোনে অশোক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেন। ফোনালাপে তিনি প্রবীণ বাম নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। মুখ্যমন্ত্রী জানান, আগামী কয়েক দিনের মধ্যেই তাঁর উত্তরবঙ্গ ও পাহাড় সফরের একটি সরকারি কর্মসূচি রয়েছে। সেই সময় তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে বা সরাসরি সাক্ষাৎ করে অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন বলেও আশ্বাস দেন।

এদিকে, বামফ্রন্টের জেলা আহ্বায়ক জীবেশ সরকার জানিয়েছেন, অশোক ভট্টাচার্যের হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে এবং তাঁর শারীরিক অবস্থা নিয়ে আপাতত উদ্বেগের কোনও কারণ নেই। চিকিৎসকদের কড়া নজরদারিতেই রাখা হয়েছে তাঁকে। প্রবীণ এই নেতার দ্রুত আরোগ্য কামনা করছেন রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিত্ব ও তাঁর অনুগামীরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন