28.3 C
Kolkata
Wednesday, July 22, 2026
spot_img

‘সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি ছাত্রদের থেকেই’ — NEET আন্দোলনে মুখ খুললেন নাসিরুদ্দিন শাহ!

Aaj India Desk, নয়া দিল্লি: NEET প্রশ্নফাঁস এবং পরীক্ষাব্যবস্থা নিয়ে চলা দেশজুড়ে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন অরিজিৎ সিং, শাবানা আজমি সহ বহু তারকা। এর মধ্যেই এবার আন্দোলনকারীদের হয়ে মুখ খুললেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। সোমবার সংসদ অভিমুখে অভিযানের সময় ছাত্রদের উপর পুলিশের হিংস্র আচরণ নিয়ে তিনি প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেন। এর পরেই তাঁর একটি ভিডিও বার্তা এবং পরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কয়েক ঘণ্টার জন্য অদৃশ্য হয়ে যাওয়াকে ঘিরেও নতুন বিতর্ক তৈরি হয়েছে।

ছাত্রদের সমর্থনে অভিনেতার বার্তা

একটি ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah) বলেন, দেশের মানুষের উদ্দেশে তাঁর কিছু কথা রয়েছে। তাঁর বক্তব্য, যদি কোনও অযোগ্য বা অজ্ঞ ব্যক্তি দেশের নেতৃত্ব দেয়, তবে সে চাইবে সমাজও অজ্ঞ, অদক্ষ, সংবেদনহীন এবং নিষ্ঠুর হয়ে উঠুক। এই মন্তব্যের পর তিনি শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah) জানান, ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি) এবং পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অভিনয়ের প্রশিক্ষণ নিলেও অভিনয় সম্পর্কে সবচেয়ে মূল্যবান শিক্ষা তিনি পেয়েছেন সেই ছাত্রছাত্রীদের কাছ থেকে, যাদের তিনি পড়ানোর সুযোগ পেয়েছিলেন। তাই আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি তাঁর সমর্থন নিঃশর্ত বলেই দাবি করেন অভিনেতা। তিনি বলেন, প্রতি শিক্ষক দিবসে তিনি তাঁদের শ্রদ্ধা জানান এবং তাঁদের সাফল্য কামনা করেন।

পুলিশি আচরণ নিয়ে ক্ষোভ

ভিডিও বার্তায় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের ব্যবহারেরও সমালোচনা করেন নাসিরুদ্দিন শাহ। তাঁর দাবি, যেভাবে মুখোশ পরা ও লাঠিধারী পুলিশ সদস্যরা ছাত্রদের সঙ্গে আচরণ করেছেন, তা তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর কর্মকাণ্ডের কথা মনে করিয়ে দিয়েছে। এই ধরনের দৃশ্য তাঁকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

নাসিরুদ্দিন শাহের এই ভিডিও প্রকাশ্যে আসার কিছু সময় পর তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কয়েক ঘণ্টার জন্য অদৃশ্য হয়। বিষয়টি ঘিরে নানা জল্পনাও শুরু হয়। সরকার এইভাবে নিট আন্দোলনের কন্ঠরোধ চাইছে বলেও অভিযোগ ওঠে। তবে অ্যাকাউন্টটি কেন সাময়িকভাবে অদৃশ্য হয়েছিল, সে বিষয়ে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন