33 C
Kolkata
Thursday, May 28, 2026
spot_img

‘আর কত নেবে চরিত্র বদলাতে?’ কবিতায় কাদের ‘গিরগিটি’ তকমা দিলেন মমতা?

Aaj India Desk, কলকাতা: বিধানসভা ভোটে (Assembly Election) পরাজয়ের পর একের পর এক কবিতা (Poem) লিখছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগের কবিতায় তাঁর নিশানায় যে ছিল বিজেপি (BJP), এটা বুঝতে কারোর আর বাকি নেই। তবে এবার তাঁর নতুন কবিতা ঘিরে শুরু হয়েছে অন্য আলোচনা। ‘গিরগিটি’ (Chameleon) শিরোনামের এই কবিতায় তিনি যেন দল বদলানো এবং অবস্থান বদলানো নেতাদেরই কটাক্ষ করেছেন।

বুধবার সন্ধ্যার দিকে সোশ্যাল মিডিয়ায় কবিতাটি পোস্ট করেন মমতা। কবিতার শুরুতেই তিনি লিখেছেন, “গিরগিটির থেকেও ভয়ঙ্কর।” এরপর পুরো কবিতাজুড়েই উঠে এসেছে বারবার চরিত্র বদলানো মানুষদের প্রসঙ্গ। কোথাও কোথাও এমন ইঙ্গিতও রয়েছে যে, কেউ কেউ স্বার্থ বা টাকার জন্য নিজেদের অবস্থান বদলাচ্ছেন। তিনি লিখেছেন, “আর কত নেবে চরিত্র বদলাতে? আর কত চাও নিজেদের ভোল বদলাতে?”

রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে দলের একাধিক নেতার বিস্ফোরক মন্তব্য এবং পদত্যাগের ঘটনাই হয়তো এই কবিতা রচনার কারণ। সম্প্রতি দলের সব পদ ছেড়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। একই দিনে বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন সুশান্ত ঘোষ ও অরূপ চক্রবর্তীও। বিশেষ করে অরূপ চক্রবর্তী, যিনি দীর্ঘদিন সংবাদমাধ্যমে দলের হয়ে মুখ খুলেছেন, তিনিও এবার প্রকাশ্যে দলের সমালোচনা করেছেন। সেই কারণেই কি অভিমান থেকে এই কবিতা লিখলেন মমতা? উঠছে সেই প্রশ্নও।

তবে কবিতার শেষে সতর্কবার্তাও দিয়েছেন তিনি। তাঁর কথায়, সময় এলে সবাই নিজের কাজের ফল পাবে। তিনি লিখেছেন, “ফল পাবে, ধৈর্য ধর, শীঘ্রই উত্তর পাবে।” মূলত, এর আগেও ‘দখল’ নামে একটি কবিতা লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বুলডোজার অভিযান, গ্রেপ্তার এবং সাধারণ মানুষের আতঙ্কের প্রসঙ্গ তুলেছিলেন তিনি। আর এবার যেন দলবদল ও রঙ বদলানো নেতাদের উদ্দেশেই নিজের বার্তা পৌঁছে দিলেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন