29.8 C
Kolkata
Saturday, July 11, 2026
spot_img

পায়ে অস্ত্রোপচারের পর কেমন আছেন রাজেশ শর্মা? সামনে এল নতুন আপডেট

Aaj India Desk,কলকাতা:পায়ের সংক্রমণ কমাতে শুক্রবার অস্ত্রোপচার করা হয়েছে অভিনেতা রাজেশ শর্মার (Rajesh sharma)। তবে চিন্তার বড় কোনও কারণ নেই বলেই জানাচ্ছেন তাঁর ঘনিষ্ঠরা। অভিনেতার আপ্তসহায়ক শুভাশিস পান্ডা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠছেন রাজেশ শর্মা। বর্তমানে তাঁর রক্তচাপ এবং রক্তে সুগারের মাত্রা স্বাভাবিক রয়েছে। জ্বরও অনেকটাই কমেছে, পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যাও এখন নিয়ন্ত্রণে।

শুভাশিস জানান, আগামী শনি ও রবিবার চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন অভিনেতা। সবকিছু ঠিক থাকলে সোমবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন তিনি। ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে রাজেশ শর্মার সঙ্গে দেখা করেছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

শুক্রবার অভিনেতার হাতে স্যালাইনের চ্যানেল এবং নাকে অক্সিজেনের নল দেখে অনেকের মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছিল। তবে এই বিষয়ে শুভাশিস স্পষ্ট জানিয়েছেন, অস্ত্রোপচারের প্রয়োজনেই সাময়িকভাবে অক্সিজেনের সাহায্য নিতে হয়েছিল। চিকিৎসকদের মতে, পায়ের চামড়ার একটি ছোট অংশ কেটে দূষিত রক্ত এবং সংক্রমণ বের করে দেওয়া হয়েছে। এর ফলে ধীরে ধীরে আগের মতো সুস্থ হয়ে উঠবেন অভিনেতা।

এদিকে, রাজেশ শর্মার অসুস্থতা নিয়ে গত কয়েকদিনে একাধিক জল্পনা ছড়িয়ে পড়ে। খবর রটে, প্রভাসের সঙ্গে ‘ফৌজি’ ছবির শুটিং করতে গিয়ে হায়দরাবাদের রামোজি রাও স্টুডিয়োয় বিষাক্ত পোকার কামড়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এই ঘটনার তদন্তের দাবিও তোলে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

তবে সেই সমস্ত জল্পনাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন শুভাশিস পান্ডা। তাঁর দাবি, হায়দরাবাদে নয়, কলকাতায় ফেরার পরই অসুস্থ হন রাজেশ শর্মা। কোনও পোকার কামড় নয়, রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়ায় তাঁর পা ফুলে গিয়েছিল। পরে সেই জায়গা চুলকে ফেলায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং সেখান থেকেই জ্বর ও শারীরিক অসুস্থতার সূত্রপাত হয়।

সব মিলিয়ে, চিকিৎসকদের তত্ত্বাবধানে এখন অনেকটাই সুস্থ রয়েছেন রাজেশ শর্মা। অনুরাগীদের আশা, খুব শীঘ্রই আবার স্বাভাবিক জীবনে এবং কাজের জগতে ফিরবেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন