35.1 C
Kolkata
Tuesday, June 23, 2026
spot_img

দল থেকে নাম কাটতেই বিদেশ পাড়ি? হাইকোর্টের অনুমতি চাইলেন ‘যুবরাজ’ !

Aaj India Desk, কলকাতা : তৃণমূল কংগ্রেসের প্রতীক ও সংগঠনকে ঘিরে ‘আসল তৃণমূল’ বনাম ‘কালীঘাট তৃণমূল’-এর রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই সোমবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত বিশেষ অধিবেশনে দল থেকে নাম বাদ দেওয়া হয় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এর পরেই বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

কেনো বিদেশ সফরের আবেদন ? 

চোখের চিকিৎসার জন্য এক সপ্তাহের বিদেশ সফরের অনুমতি চেয়ে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আদালতে আবেদন করেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই আবেদন জমা পড়েছে। বর্তমানে আদালতের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার উপর বিধিনিষেধ রয়েছে। সেই নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার আবেদন জানিয়ে তিনি বিদেশে চিকিৎসার অনুমতি চেয়েছেন।

চলতি সপ্তাহেই আবেদনটির শুনানি হতে পারে। আদালত চিকিৎসার প্রয়োজনীয়তা ও মামলার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে।

পুরনো দুর্ঘটনার জের

কয়েক বছর আগে মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি সড়ক দুর্ঘটনায় আহত হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই ঘটনায় তাঁর চোখের নীচের অংশে গুরুতর আঘাত লাগে। এরপর থেকে দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন তিনি। প্রথমে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানোর পর বিদেশেও চিকিৎসা করিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই চিকিৎসার ধারাবাহিকতাতেই এবার আবার বিদেশে যাওয়ার প্রয়োজন হয়েছে বলে আদালতে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজনৈতিক বিভাজন আরও স্পষ্ট হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী নিজেদের সংখ্যাগরিষ্ঠতা দাবি করে বিধানসভায় পৃথক অবস্থান গ্রহণ করেছে। সোমবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত ওই বিশেষ অধিবেশনে ঋতব্রত শিবির নতুন জাতীয় কার্যকরী কমিটির ঘোষণা করে। নবগঠিত কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রাখা হয়নি। দলের চেয়ারম্যান করা হয় হাওড়ার বিধায়ক অরূপ রায়কে।

এমন রাজনৈতিক প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসার আবেদন নতুন করে রাজনৈতিক ও আইনি মহলের নজর কেড়েছে। এখন আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন