28.3 C
Kolkata
Monday, August 3, 2026
spot_img

‘ ৭ দিন সময় দিন’, কীসের প্রস্তুতি নিচ্ছেন রত্না দেবনাথ?

Aaj lndia Desk,কলকাতা: আগস্ট মাস শুরু হতেই আবারও সামনে চলে এসেছে আরজি কর কাণ্ডের স্মৃতি। দুই বছর আগে এই মাসেই একমাত্র মেয়েকে হারিয়েছিলেন বর্তমান পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ (Ratna Debnath)। সময় পেরিয়েছে, রাজনৈতিক পরিস্থিতিও বদলেছে, কিন্তু একজন মায়ের কাছে সেই শোক আজও একই রকম তাজা। তাই ব্যক্তিগত কারণ দেখিয়ে আগামী সাত দিনের জন্য সমস্ত জনসংযোগ, রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে রত্না দেবনাথ (Ratna Debnath)লিখেছেন, আগামী সাত দিন তিনি ফোনে বা সরাসরি কারও সঙ্গে যোগাযোগ করবেন না। কোনও রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন না। তবে তাঁর জনতার কার্যালয়ে নিয়মিত অফিসের কাজ চলবে এবং প্রয়োজনে সাধারণ মানুষ সেখানে যোগাযোগ করতে পারবেন বলেও জানিয়েছেন। কয়েক দিনের এই অনুপস্থিতির জন্য সকলের কাছে তিনি সহানুভূতি ও সহযোগিতা কামনা করেছেন।

দুই বছর আগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য তথা দেশ স্তম্ভিত হয়ে পড়েছিল। তদন্ত নিয়ে প্রশ্ন তুলে শুরু থেকেই সরব ছিলেন নির্যাতিতার পরিবার। সেই ঘটনাকে ঘিরে চিকিৎসকদের লাগাতার আন্দোলন, অনশন, বিক্ষোভ এবং রাজ্যজুড়ে প্রতিবাদের ঢেউ তৈরি হয়েছিল। ঘটনাটি জাতীয় স্তরেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বর্তমানে রত্না দেবনাথ পানিহাটি কেন্দ্রের বিজেপি বিধায়ক হলেও, আগস্ট মাস এলেই তাঁর কাছে ফিরে আসে সেই অন্ধকার অধ্যায়। বিচার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ শেষ না হওয়ায় মেয়ের ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে পরিবার। সেই মানসিক পরিস্থিতির মধ্যেই কিছুটা সময় নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর এই ঘোষণার পর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের একাংশও তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন