35 C
Kolkata
Saturday, April 25, 2026
spot_img

“আরামবাগের গান্ধী” প্রফুল্ল চন্দ্র সেন না গান্ধীজি? মমতার মন্তব্যে ইতিহাস সংশয়ে

Aaj India Desk, আরামবাগ: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে , ৯২% ভোটারের সক্রিয় অংশগ্রহণ ইতিমধ্যে রেকর্ড ভেঙেছে , আসন্ন দ্বিতীয় দফার ভোটে জেরে রাজ্য রাজনীতি বর্তমানে বেশ উত্তপ্ত , শাসক – বিরোধী দফায় দফায় প্রচারে যাচ্ছে , জনসম্মুখে প্রতিশ্রুতি আর প্রতিজ্ঞার ডালিও তুলে ধরছে , তবে সেক্ষেত্রেই ঘটলো বিপত্তি ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজ ২৫ শে এপ্রিল উত্তরপাড়া জোড়া পুকুর সভামঞ্চ থেকে বক্তব্য দিতে গিয়ে আরামবাগ কে কেন্দ্র করে একাধিক মন্তব্য রাখেন , আর সেই প্রসঙ্গেই উঠে আসে এক অদ্ভুত তথ্য “আরামবাগের গান্ধী গান্ধীজি” মন্তব্যের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। কারণ, যাঁকে “আরামবাগের গান্ধী ” বলা হয়, তিনি হলেন প্রফুল্ল চন্দ্র সেন (Prafulla Chandra Sen ) স্বাধীনতা সংগ্রামী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইতিহাসে সুপরিচিত এই পরিচয়কে ঘিরে এমন মন্তব্য অনেকের কাছেই বিভ্রান্তিকর বলেই মনে হয়েছে।

সমালোচকদের মতে, রাজনৈতিক মঞ্চে করা প্রতিটি বক্তব্যেরই আলাদা গুরুত্ব থাকে। বিশেষ করে একজন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সেই দায় আরও বেশি। কারণ তাঁর মন্তব্য সাধারণ মানুষের কাছে তথ্য হিসেবে পৌঁছয়, আর সেখানে সামান্য অস্পষ্টতাও ভুল বার্তা ছড়িয়ে দিতে পারে। এই প্রসঙ্গেই প্রশ্ন উঠছে এ ধরনের মন্তব্য কি কেবল ভাষাগত ভুল, নাকি ইতিহাস সম্পর্কে অসাবধানতা?

অন্যদিকে শাসকদলের একাংশ বলছে, বিষয়টিকে অতিরঞ্জিত করা হচ্ছে। একটি ছোট মন্তব্য ঘিরেই বড় প্রশ্ন রাজনীতির ভাষণে ইতিহাসের যথার্থতা কতটা গুরুত্বপূর্ণ? আর ক্ষমতার শীর্ষে থাকা নেতাদের কি আরও বেশি সতর্ক হওয়া উচিত নয়, যাতে জনমানসে বিভ্রান্তি না ছড়ায়?

সভামঞ্চে উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে বরং নতুন প্রশ্নই তুলে দিলেন তিনি। কামারপুকুর ও জয়রামবাটির মিশনের জন্য ১০ কোটি টাকার দাবি শোনার পরই শুরু হয়েছে কৌতূহল এই ১০ কোটির উন্নয়ন আসলে কী ? একাংশ বলছে, অঙ্কটা যতটা বড় শোনাচ্ছে, বাস্তবে তার প্রতিফলন ততটা স্পষ্ট তো? কোথায় খরচ হলো, কী প্রকল্পে লাগল, তার নির্দিষ্ট ছবি বা তথ্য সামনে না আসায় সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। কেউ কেউ কটাক্ষ করে প্রশ্ন তুলছেন এটা কি উন্নয়নের বাস্তব চিত্র, নাকি শুধু সংখ্যার জোরে তৈরি মডেল গল্প?

তবে উত্তরপাড়ার সভামঞ্চ এখন রাজ্য রাজনীতির একেবারে হট টপিক হয়ে উঠেছে। বক্তৃতার একের পর এক মন্তব্য, উন্নয়নের দাবি ঘিরে প্রশ্ন, ইতিহাস নিয়ে বিতর্ক। এখন দেখার, উত্তরপাড়ার এই সভামঞ্চ কি শুধুই রাজনৈতিক প্রচারের জায়গা হয়ে থাকবে, নাকি এখান থেকেই শুরু হবে আরও বড় বিতর্কের ঝড়, যা রাজ্য রাজনীতির সমীকরণই বদলে দিতে পারে।

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন