29 C
Kolkata
Tuesday, August 18, 2026
spot_img

অন্নপূর্ণা যোজনা থেকে নারী সুরক্ষা, বড় ঘোষণা শুভেন্দুর! ‘বীরাঙ্গনা’ হয়ে রুখে দাঁড়ানোর ডাক

Aaj India Desk, কলকাতা: দেশের সংস্কৃতি, দেশপ্রেম ও জাতীয়তাবাদ রক্ষায় মহিলাদের আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojona)-সহ একাধিক নারীকল্যাণ প্রকল্পের কথা বলতে গিয়ে তিনি ‘টুকরে টুকরে গ্যাং’-এর বিরুদ্ধে মা-বোনেদের এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর কথায়, দেশের ভিতর থেকে যারা স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদকে দুর্বল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এ প্রসঙ্গে মাতঙ্গিনী হাজরা, রানি রাসমণি, রানি শিরোমণি, বীণা দাস ও প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো সাহসী নারীদের উদাহরণ তুলে ধরেন তিনি।

শুভেন্দু জানান, উত্তর কলকাতার ৬০টি ওয়ার্ডে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা এবং অন্যান্য মহিলাদের নিয়ে একটি সামাজিক সংগঠন তৈরি করা হবে। নাম হতে পারে ‘অন্নপূর্ণা যোজনা বাহিনী’। নারী নির্যাতন, অধিকার হরণ বা অন্যায়ের বিরুদ্ধে এই গোষ্ঠী সরব হবে।

অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা আনতেও নতুন ব্যবস্থা করা হচ্ছে। আগামী ২০ অগস্ট থেকে চালু হবে বিশেষ ওয়েব পোর্টাল। যোগ্য কোনও মহিলা টাকা না পেলে, কিংবা অযোগ্য কেউ সুবিধা পেলে, ওই পোর্টালের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে আর্থিকভাবে স্বচ্ছল মহিলাদের সুবিধাটি ছেড়ে দিয়ে দরিদ্র মহিলাদের সুযোগ করে দেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আগের সরকারের আমলে প্রকল্পের টাকা দেওয়ার পদ্ধতি নিয়েও সরব হন তিনি। তাঁর দাবি, ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত ৫০০ টাকা, লোকসভা নির্বাচনের আগে ১,০০০ টাকা এবং ভোটের দু’মাস আগে ১,৫০০ টাকা করে দেওয়া হয়েছিল। সেই তালিকায় পুরুষ, অ-ভারতীয় এবং মৃত ব্যক্তিদের নামও ছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, নতুন সরকার যাচাই করে প্রকৃত যোগ্য মহিলাদের কাছেই সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।

নারী নিরাপত্তা নিয়েও একাধিক পদক্ষেপের কথা জানান শুভেন্দু। তাঁর দাবি, বারুইপুর এবং আরজি করের ঘটনার তদন্তে নতুন করে ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘কন্যারত্ন দিবস’-এ ছাত্রীদের বার্ষিক ১,০০০ টাকার অনুদান আগামী বছর থেকে ২,০০০ টাকা করার ঘোষণা হয়েছে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য এককালীন ৫০,০০০ টাকা সহায়তার কথাও জানানো হয়েছে।

এছাড়া ICDS ও আশা কর্মীদের বেতন ৫,০০০ টাকা বাড়ানো, গর্ভবতী মহিলাদের খাদ্য বরাদ্দ ১২ টাকা থেকে ১৪ টাকা করা, ‘দুর্গা স্কোয়াড’ তৈরি এবং দুটি নতুন মহিলা পুলিশ ব্যাটালিয়ন গঠনের কথাও জানান তিনি। রাজ্যের ৬৫০টির বেশি থানায় মহিলা হেল্প ডেস্ক চালু হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। মহালয়া থেকে ১১২ নম্বর জরুরি পরিষেবা চালুর পাশাপাশি দ্রুত পুলিশি সাহায্য পৌঁছে দিতে থানাগুলিতে নতুন গাড়ি দেওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন