31.3 C
Kolkata
Saturday, July 4, 2026
spot_img

অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ক্ষোভের আগুন! বিজেপির ঘরেই উঠছে বঞ্চনার অভিযোগ !

Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডার (Annapurna Bhandar) প্রকল্প ঘিরে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজ্যে। মালদা, বীরভূম, নদিয়া, ডায়মন্ড হারবার, ধূপগুড়ি-সহ একাধিক এলাকায় আবেদনকারী মহিলাদের অভিযোগ, সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা পৌঁছায়নি। এদিকে, কয়েকটি এলাকায় বিজেপির কর্মী-সমর্থকদেরও দাবি, রাজনৈতিক কারণেই তাঁদের পরিবারের মহিলারা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

এর আগেই পুরাতন মালদা পুরসভায় বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে বিক্ষোভ হয়। তাঁরা অভিযোগ করেন, আবেদন জমা দেওয়ার পরেও বহু যোগ্য আবেদনকারী এখনও অনুদান পাননি। বিক্ষোভকারীরা স্বজনপোষণ এবং রাজনৈতিক বৈষম্যের অভিযোগও তোলেন।

এবার একই ধরনের অভিযোগ উঠে এসেছে বীরভূমের বোলপুর ও রামপুরহাট এলাকাতেও। স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, তাঁদের পরিবারের বহু যোগ্য মহিলা এখনও প্রকল্পের আওতায় আসেননি। অন্নপূর্ণা ভান্ডারের (Annapurna Bhandar) পোর্টালে তাঁদের ফর্ম রিজেক্টেড বা বাতিল করা হয়েছে বলে দেখানো হচ্ছে। অথচ ইতিমধ্যেই সেই এলাকার একাধিক তৃনমূল সমর্থকরা সেই অনুদান পেয়েছেন।

তৃনমূল সরকার ক্ষমতায় থাকাকালীন একাধিক এলাকার বিজেপি কর্মীরা সমস্ত ধরণের সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন। বিজেপি ক্ষমতায় আসায় পর সেই চিত্র পরিবর্তন হবে বলে আশা করেছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। অথচ এবার ফের অন্নপূর্ণা ভান্ডার (Annapurna Bhandar) প্রকল্পের সুবিধা থেকে ইচ্ছাকৃত তাদেরই বঞ্চিত করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করে সরকারকে স্পষ্টভাবে প্রকল্পের যোগ্যতা এবং ফর্ম বাতিল হওয়ার কারণ জানানোর দাবি জানিয়েছেন স্থানীয় বিজেপি কর্মীরা।

অন্যদিকে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শুধুমাত্র যোগ্য আবেদনকারীরাই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ভারতীয় নাগরিক নন এমন ব্যক্তি, সরকারি টিকাকরণ সম্পূর্ণ না করা আবেদনকারী, তিনবার বিবাহ করেছেন এমন ব্যক্তি এবং সরকারি বিদ্যালয়ের পরিবর্তে নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন এমন ব্যক্তিরা এই প্রকল্পের আওতায় থাকবেন না। এছাড়া আগামী দুই মাস আবেদন গ্রহণ ও যাচাইকরণের কাজ চলবে বলেও তিনি জানান। প্রকল্পের আওতায় ইতিমধ্যেই বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পৌঁছেছে বলেও সরকারের দাবি। তবে যাঁরা এখনও অনুদান পাননি, তাঁদের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন