29 C
Kolkata
Thursday, April 16, 2026
spot_img

ভোটের আগে রাজ্যে ফের অশান্তির আশঙ্কা? অস্ত্র-মাদক পাচার নিয়ে সরব মমতা !

Aaj India Desk, আলিপুরদুয়ার : ভোটের মুখে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন একের পর এক অস্ত্র ও মাদক পাচার (Arms and drugs smuggling) ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ঠিক এই প্রেক্ষিতেই আলিপুরদুয়ারের সভা থেকে গুরুতর অভিযোগ তুলে সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নাম না নিয়েই কড়া বার্তা

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে জনসভায় মমতা বলেন, “ড্রাগস আর অস্ত্র বাইরে থেকে আনা হচ্ছে… সাবধানে থাকবেন।” তিনি সরাসরি কোনও দলের নাম না করলেও ইঙ্গিতপূর্ণ ভাষায় বিরোধীদের দিকে অভিযোগ তোলেন। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, বাইরে থেকে পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা চলছে। স্পষ্টতই বিজেপির দিকে কথার তির ঘুরিয়ে তিনি বলেন, “ওরা বলে দিচ্ছে কাকে কখন ধরতে হবে।” সম্প্রতি তৃনমূলের একাধিক প্রার্থী ও খোদ অভিষেকের গাড়ি তল্লাশির নির্দেশের আঙ্গিকেই মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

নির্বাচন কমিশনের কড়া নজরদারি

উল্লেখ্য, নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে নজরদারি বাড়িয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি জেলায় টহলদারি জোরদার করা হয়েছে। ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশ একাধিক অস্ত্র ও মাদক পাচারের (Arms and drugs smuggling) ঘটনা সামনে এনেছে। বেশ কিছু ক্ষেত্রে ভিনরাজ্যের পাচারকারীদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যেই মমতা স্পষ্ট জানিয়েছেন, নির্বাচনের আগে কোনওরকম হিংসার চেষ্টা বরদাস্ত করা হবে না। যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সব মিলিয়ে, ভোটের আগে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু রাজ্যের নির্বাচনী লড়াইয়ের অন্যতম কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অস্ত্র ও মাদক পাচারের (Arms and drugs smuggling) অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর বাড়লেও, বাস্তবে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যায় এবং তা ভোটের পরিবেশে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর প্রশাসন ও রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন