31 C
Kolkata
Wednesday, July 1, 2026
spot_img

ঝুলছে গ্রেফতারির খাঁড়া! সিউড়িতে ধাক্কা খেয়ে হাইকোর্টের দ্বারস্থ কেষ্ট

কলকাতা: ভোট পরবর্তী হিংসার অভিযোগে বীরভূমের একসময় দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মন্ডল (Anubrata Mondal) ওরফে কেষ্টর মাথায় ঝুলছে গ্রেফতারির খাঁড়া! একুশের ভোটে তৃণমূলের জয়ের পর বোমা-বন্দুক দেখিয়ে ইটভাটা থেকে প্রায় ৩০ লক্ষ টাকা লুট করা হয় কেষ্টর নির্দেশে।

এই অভিযোগে অনুব্রত সহ ১৩ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দুবিকাশ মণ্ডল নামে এক ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শান্তিনিকেতন থানার পুলিশ। গ্রেফতারি এড়াতে সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন অনুব্রত (Anubrata Mondal) । তবে সেই আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত।

এই আবহেই বুধবার আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, খুব শীঘ্রই এই মামলার শুনানি হতে পারে। অন্যদিকে, জেলা আদালতে আগাম জামিন না মেলায় এই মামলায় অনুব্রতকে (Anubrata Mondal) গ্রেফতার করতে পুলিশের কোনও বাধা থাকলো না। এখন নজর কলকাতা হাই কোর্টের সিদ্ধান্তের দিকে। হাইকোর্ট থেকে অন্তর্বর্তী সুরক্ষা মেলে কি না, তার উপরই নির্ভর করছে এই বহুচর্চিত মামলার পরবর্তী গতিপথ।

বলা বাহুল্য, ২০২১-এ ভোট পরবর্তী হিংসায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। ইতিমধ্যেই গ্রেফতার, আটকও হয়েছেন তৃণমূলের বহু নেতা। পাশাপাশি, সোমবার বিধানসভায় ধ্বনিভোটে পাশ হয়ে গিয়েছে ‘গুন্ডাদমন’ বিল। বিগত ৭ বছরে ভারতে সংগঠিত অপরাধ এবং সরকারি সম্পত্তি ধ্বংসের প্রবণতা রুখতেও কার্যকর এই বিল। সুতরাং, রাজ্যের পূর্ববর্তী সরকারের অনেক নেতা-মন্ত্রীই বিপাকে পড়বেন বলে মনে করছে রাজনৈতিক এবং প্রশাসনিক বিশেষজ্ঞ মহল। এখন দেখার কলকাতা হাইকোর্ট অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) রক্ষাকবচ দেয় কি না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন