31.5 C
Kolkata
Monday, June 29, 2026
spot_img

“ভিটেমাটি ছাড়া করব”! ‘গুন্ডাদমন বিল’ নিয়ে যা যা বললেন শুভেন্দু…

কলকাতা: সোমবার বিধানসভায় পাশ হয় বিজেপি বহু আকাঙ্খিত ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’ বা ‘গুন্ডাদমন বিল’ (Anti Social Activities Bill)। বিলের পক্ষে ভোট পড়ে ১৭৬, বিপক্ষে ৪১। ২০ জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন। এই বিলের ‘অপব্যবহার হতে পারে’ বলে প্রশ্ন করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তবে বিতর্কের মাঝেও ধ্বনিভোটে জিতে পাশ হল ‘গুন্ডাদমন বিল’। এই বিল (Anti Social Activities Bill) নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

‘গুন্ডাদমন বিল’ নিয়ে যা যা বললেন শুভেন্দু…

  • ‘গুন্ডাদমন বিল’ (Anti Social Activities Bill) নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্যে তোলাবাজি, সিন্ডিকেট, জমি দখল ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে এই আইন বড় অস্ত্র হবে।
  • মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, “যারা গরিবের টাকা লুট করেছে, তোলাবাজি করেছে, বেআইনিভাবে সম্পত্তি করেছে, তাদের ভিটেমাটি ছাড়া করব।”
  • তাঁর দাবি, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট ও রাজনৈতিক সন্ত্রাস প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল। নতুন আইন সেই চক্র ভাঙতেই আনা হয়েছে।
  • শুভেন্দুর বক্তব্য, বেআইনিভাবে অর্জিত সম্পত্তি চিহ্নিত করে বাজেয়াপ্ত করার পথও এই আইনে খোলা থাকবে।
  • তিনি জানান, পুলিশ ও তদন্তকারী সংস্থাকে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।
  • মুখ্যমন্ত্রীর দাবি, সরকারি বা বেসরকারি সম্পত্তি দখল, তোলাবাজি, সিন্ডিকেট, বেআইনি বালি-পাথর বা খনি কারবার, সম্পত্তি ভাঙচুর, ব্যবসায় বাধা, সবই এই আইনের (Anti Social Activities Bill) আওতায় আসবে।
  • শুভেন্দুর কথায়, “বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। কেউ আইনের ঊর্ধ্বে নন।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন