29 C
Kolkata
Saturday, April 18, 2026
spot_img

ভোটের আগে দীপ্সিতাকে নিশানা, ছবিতে ‘মিথ্যাচারিণী’ লিখে বিক্ষোভ! হঠাৎ কি ঘটলো?

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: চাকরির প্রতিশ্রুতি, বেতন নিয়মিত দেওয়ার আশ্বাস-এমন দাবি বামেদের নির্বাচনী প্রচারে নতুন নয়। দলীয় ইস্তাহার থেকে শুরু করে ভোটমঞ্চ, সব জায়গাতেই সেই বার্তা তুলে ধরা হয়। ঠিক তেমনই উত্তর দমদম (Dum Dum) বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়ে একই প্রতিশ্রুতি দেন সিপিএম (CPM) প্রার্থী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। তবে সেই মন্তব্য ঘিরেই এবার বিতর্কে জড়ালেন তিনি।

দীপ্সিতার অভিযোগ ছিল, নিউ ব্যারাকপুর পৌরসভার একাধিক অস্থায়ী কর্মী সময়মতো বেতন পান না। বামেরা ক্ষমতায় এলে তাঁদের স্থায়ী করা হবে এবং নিয়মিত সময়ে বেতনও দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। কিন্তু তাঁর এই বক্তব্যকে সরাসরি মিথ্যা বলে দাবি করেছেন পুরসভার একাংশ কর্মী। এরপরই তাঁরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন।

নির্বাচনের আবহে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে বাম প্রার্থী দীপ্সিতা ধরের মন্তব্যকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তাঁকে ‘মিথ্যেচারিণী’ বলে কটাক্ষ করে নিউ ব্যারাকপুর পৌরসভার একাধিক স্থায়ী ও অস্থায়ী কর্মী বিক্ষোভে নামেন। তাদের অভিযোগ, কয়েকদিন আগেই দীপ্সিতা প্রকাশ্যে দাবি করেছিলেন, নিউ ব্যারাকপুর পৌরসভার অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন সমস্যায় ভুগছেন। পাশাপাশি নির্বাচনে জিতলে সেই সমস্যা সমাধানে পদক্ষেপ করবেন বলেও আশ্বাস দিয়েছিলেন। এই মন্তব্য সামনে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন কর্মীদের একাংশ।

শনিবার কয়েকশো কর্মী একত্রিত হয়ে এলাকায় প্রতিবাদ মিছিল করেন। তাঁদের দাবি, “আমরা নিয়মিত সময়েই বেতন পাই। কোনও বকেয়া নেই, দীর্ঘদিনের কোনও সমস্যাও নেই। তাই এ ধরনের মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।” পৌরসভার হিসাবরক্ষক শুভদীপ দাস বলেন, “আমি সমস্ত তথ্যপ্রমাণ নিয়ে এসেছি। ট্রেজারি থেকেই বেতন দেওয়া হয়। প্রতি মাসের বেতনের স্লিপ রয়েছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা কথা। অসত্য তথ্য ছড়ানো হচ্ছে।”

যদিও পাল্টা সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর বলেন, “যাঁরা আন্দোলন করলেন, তাঁদের মধ্যে কতজন সত্যিই অস্থায়ী কর্মচারী, সেটা জানতে ইচ্ছে করছে।”

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন