34 C
Kolkata
Wednesday, April 15, 2026
spot_img

নববর্ষে একসুরে কেন্দ্র! শুভেচ্ছায় কী বার্তা দিলেন মোদী-শাহরা?

Aaj India Desk, কলকাতা: বাংলা নববর্ষের শুভেচ্ছার মঞ্চেও স্পষ্ট রাজনৈতিক বার্তা। ভোটের আবহে শুভেচ্ছাবার্তার মধ্যেই ধরা পড়ল সূক্ষ্ম আক্রমণ ও পাল্টা আক্রমণের সুর। বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন (Nitin Nabin)। তাঁদের প্রত্যেকের বার্তায় যেমন আগামীর আশার কথা উঠে এসেছে, তেমনই উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতিও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

বাংলা নববর্ষে প্রধানমন্ত্রী বাংলাতেই শুভেচ্ছা জানিয়েছেন। এক্স (Twitter) হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, “পয়লা বৈশাখের এই বিশেষ দিনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আনন্দ ও ভ্রাতৃত্বের চেতনা সর্বদা অটুট থাকুক। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ সুখের কামনা করি। ভারতের সভ্যতার মূল স্রোতকে সমৃদ্ধ করেছে পশ্চিমবঙ্গের চিরন্তন সাংস্কৃতিক ঐতিহ্য-এই উৎসব সেই ঐতিহ্যেরই এক গুরুত্বপূর্ণ প্রতিফলন।”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বার্তায় বলেছেন, “পয়লা বৈশাখের এই শুভক্ষণে পশ্চিমবঙ্গের সকল ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, সাহিত্য ও বীর বিপ্লবীদের গৌরবে ভরা এই বাংলায় নতুন বছর বয়ে আনুক উন্নয়ন, সুশাসন ও সর্বজনীন কল্যাণের নতুন দিগন্ত। রাজ্যের প্রতিটি মানুষের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি।”

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন, “পয়লা বৈশাখের এই শুভ লগ্নে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বাংলা নববর্ষ আমাদের মনে জাগিয়ে তোলে নতুন আশা ও সম্মিলিত স্বপ্ন। বাংলার গর্বের ঐতিহ্য ও সংস্কৃতির মূলে দাঁড়িয়ে এই উৎসব আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে এক নতুন আগামী দিনের দিকে-যেখানে প্রতিটি পরিবার পাবে উন্নয়ন, সুশাসন এবং আত্মমর্যাদার সঙ্গে বাঁচার অধিকার।”

সব মিলিয়ে, উৎসবের শুভেচ্ছার আড়ালেও রাজনৈতিক বার্তার স্পষ্ট উপস্থিতি নজর এড়ায়নি। নতুন বছরের শুভকামনার ভাষায় যেমন ঐক্য, সংস্কৃতি ও ভবিষ্যতের স্বপ্ন তুলে ধরা হয়েছে, তেমনই সূক্ষ্মভাবে উঠে এসেছে রাজনৈতিক অবস্থান ও বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন