29.1 C
Kolkata
Tuesday, October 13, 2026
spot_img

পুজোর ছুটিতেও খোলা কলকাতা হাইকোর্ট! ষষ্ঠী থেকে কোন কোন দিন চলবে আদালতের কাজ?

Aaj India Desk, কলকাতা: দুর্গাপুজোর ছুটিতেও (Puja Holiday) পুরোপুরি বন্ধ থাকছে না কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের সিদ্ধান্ত অনুযায়ী, পুজোর ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত এবং নবমী ছাড়া অন্যান্য দিনেও আদালতের প্রশাসনিক কাজ চলবে। এমনকি শনি ও রবিবারও খোলা থাকবে আদালত।

তবে আদালত খোলা থাকলেও প্রতিদিন সব মামলার শুনানি হবে না। জরুরি মামলাগুলির জন্য বিশেষ বেঞ্চের ব্যবস্থা থাকবে। কোনও মামলার দ্রুত শুনানির প্রয়োজন হলে ই-মেলের মাধ্যমে আদালতে আবেদন জানাতে হবে। সেই আবেদন খতিয়ে দেখেই বিচারপতিরা ঠিক করবেন, মামলাটি শুনানির জন্য গ্রহণ করা হবে কি না। ১৬ ও ১৯ তারিখ বাদ দিয়ে পুজোর বাকি দিনগুলিতে বসবে অবকাশকালীন বেঞ্চ।

অন্যদিকে, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে দেখা গেল এক ব্যতিক্রমী ছবি। রক্তদান কর্মসূচিতে অংশ নিলেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে-সহ একাধিক বিচারপতি। হাইকোর্টের ক্লার্কদের সংগঠনের উদ্যোগে এবং কমান্ড হাসপাতালের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয় আদালতের মেডিক্যাল সেন্টারে।

এই শিবিরে মোট ৫৩ জন রক্তদান করেন। তাঁদের মধ্যে প্রথমেই রক্ত দেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। এরপর রক্তদান করেন বিচারপতি ওম নারায়ণ রাই, অনুজ সিং এবং রিশাদ মেধোরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জওয়ানেরাও।

সাধারণত আদালতের এজলাসে বিচারপ্রক্রিয়া পরিচালনা করতেই দেখা যায় বিচারপতিদের। কিন্তু এ দিন সেই কাজের পাশাপাশি রক্তদানের মতো মানবিক উদ্যোগেও সামিল হলেন তাঁরা। বিচারপতিদের এই অংশগ্রহণ শিবিরের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।

রক্তদান পর্ব শেষ হওয়ার পর ফের বিচারপ্রক্রিয়ার কাজে বসেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ। সব মিলিয়ে, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে একদিকে যেমন বিচারবিভাগীয় কাজ চলেছে, তেমনই উঠে এসেছে মানবিক উদ্যোগের ছবিও।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন