29.3 C
Kolkata
Sunday, July 5, 2026
spot_img

‘ডিমের বদলে এবার ইট!’ পলাতক পঞ্চায়েত প্রধানদের কড়া হুঁশিয়ারি দিলীপের!

কলকাতা: রাজ্যে পালাবদলের পর তৃণমূলের প্রাক্তন হোক বা বর্তমান, নেতা-কর্মীদের দেখলেই “ডিম-থেরাপি” দিচ্ছে ক্ষুব্ধ জনতা। এই আবহে নিষ্ক্রিয় পঞ্চায়েত প্রধানদের ডিম নয়, ইট থেরাপি দিতে বললেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! পঞ্চায়েত স্তরে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলে বিস্ফোরক দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

তাঁর দাবি, রাজ্যের প্রায় দু’হাজার পঞ্চায়েত প্রধান কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। কেউ গা-ঢাকা দিয়েছেন, আবার কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। ফলে সাধারণ মানুষের পরিষেবা থেকে উন্নয়নমূলক প্রকল্প, সব ক্ষেত্রেই সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পলাতক বা নিষ্ক্রিয় পঞ্চায়েত প্রধানদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী (Dilip Ghosh)। তিনি বলেন, “ডিমের জায়গায় এবার ইট মারা হবে। ভালোয় ভালোয় কাজে ফিরে আসুন।”

দিলীপের (Dilip Ghosh) দাবি, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাঁরা সরকারি বেতন ও ভাতা নিচ্ছেন, অথচ দায়িত্ব পালন করছেন না। এই অবস্থাকে কোনওভাবেই মেনে নেওয়া হবে না। দিলীপ ঘোষ আরও স্পষ্ট করে জানান, “যাঁরা কাজ করতে পারবেন না, তাঁরা পদত্যাগ করুন। মানুষের পরিষেবা বন্ধ রেখে শুধু পদ আঁকড়ে থাকার কোনও মানে নেই।” প্রশাসনিক কাজে গতি ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি (Dilip Ghosh)।

সরকারি সূত্রে খবর, বহু এলাকায় পঞ্চায়েত প্রধানদের অনুপস্থিতির কারণে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ, নথি অনুমোদন এবং সাধারণ মানুষের আবেদন নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসন নজরদারি শুরু করেছে বলেও জানা গিয়েছে। এই আবহে পঞ্চায়েতমন্ত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থার বর্তমান পরিস্থিতিই এই মন্তব্যের মাধ্যমে সামনে চলে এসেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন