34 C
Kolkata
Wednesday, April 15, 2026
spot_img

আইপিএলে আবারও ব্লকবাস্টার ম্যাচ, কলকাতা-চেন্নাই লড়াই ঘিরে উন্মাদনা

Aaj lndia Desk , চেন্নাই: লিগের চারটি ম্যাচ শেষ হওয়ার পরও পরিস্থিতি মোটেই স্বস্তিদায়ক নয় KKR- (Kolkata Knight Riders )এর জন্য। এখন পর্যন্ত একটিও জয় না পাওয়ায় পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে নাইটরা। পাঞ্জাব কিংসের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ থেকে পাওয়া একমাত্র পয়েন্টই তাদের সান্ত্বনা।

প্লে–অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় পাওয়া এখন প্রায় বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। একটি জয়ই ফিরিয়ে দিতে পারে হারানো আত্মবিশ্বাস এবং দলকে এনে দিতে পারে প্রয়োজনীয় গতি বা মোমেন্টাম।এই কঠিন পরিস্থিতিতেই আজ চিপকের ঘরের মাঠে শক্তিশালী CSK (Chennai Super Kings ) এর মুখোমুখি হচ্ছে KKR। হোম টিমের বিপক্ষে এই লড়াই নাইটদের জন্য শুধু একটি ম্যাচ নয়, বরং টুর্নামেন্টে টিকে থাকার লড়াইও বলা যেতে পারে।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ের পর আবারও ছন্দে ফিরেছে CSK (Chennai Super Kings) সেই ম্যাচে ব্যাট হাতে ঝলসে উঠেছেন সঞ্জু (Sanju Samson) ৫৬ বলে অপরাজিত ১১৫ রানের ইনিংসে তিনি দলের ব্যাটিংকে নতুন দিশা দিয়েছেন এবং লিগের প্রথম সেঞ্চুরিও এসেছে তাঁর ব্যাট থেকেই।

দলে ফিট হয়ে ফিরে এসেছেন ডেওয়াল্ড ব্রেভিস, যা মিডল অর্ডারকে আরও শক্তিশালী করেছে। বল হাতে দারুণ ছন্দে রয়েছেন জেমি ওভার্টন—চার উইকেট নিয়ে তিনি ম্যাচে বড় প্রভাব ফেলেছেন। নতুন বাঁহাতি পেসার গুরজাপনিত সিং তাঁর বাড়তি বাউন্স ও গতি দিয়ে ইতিমধ্যেই নজর কাড়তে শুরু করেছেন। একই সঙ্গে বাঁহাতি স্পিনার আকিল হোসেন পাওয়ার প্লে–তে নিয়ন্ত্রিত বোলিং করে দলকে ভালো শুরু এনে দিচ্ছেন।

অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad )এখনও বড় ইনিংসের খোঁজে আছেন, তাই আজ KKR-(Kolkata Knight Riders) এর বিপক্ষে তিনি ব্যাটে রান পাওয়ার জন্য বেশ চাপেই মাঠে নামবেন।

সবচেয়ে বড় আপডেট হলো, আজ মাঠে ফিরতে পারেন ‘থালা’ ধোনি (MS Dhoni)। তাঁর উপস্থিতি দলকে বাড়তি শক্তি দেবে। পাশাপাশি মিডল ওভারে আক্রমণাত্মক ভূমিকা নিতে পারেন সরফরাজ খানের মতো ব্যাটার, যিনি দ্রুত রান তোলার জন্য পরিচিত।

KKR-এর দিক থেকে অবশ্য চ্যালেঞ্জ কম নয়। মিডল অর্ডারে ধারাবাহিকতা নেই, বড় ইনিংসও আসছে না। ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং এবং রোভমান পাওয়েলের মতো ব্যাটারদের উপর তাই বাড়তি দায়িত্ব থাকবে। বোলিংয়ে মাথিশা পাথিরানা ফিট হলেও কবে মাঠে নামবেন তা এখনও নিশ্চিত নয়। সব মিলিয়ে আজকের ম্যাচ দুই দলের কাছেই ‘মোমেন্টাম বদলের’ লড়াই।

সব মিলিয়ে আজও একটি হাই-স্কোরিং, ব্যাট-বলের লড়াইয়ের ম্যাচের দিকেই চোখ থাকছে দর্শকদের

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন