33 C
Kolkata
Saturday, May 16, 2026
spot_img

তৃণমূল সমর্থকের হামলায় জখম বিজেপি কর্মী, কাটা গেল আঙুলের অংশও

Aaj India Desk, দক্ষিণ 24 পরগনা: গড়িয়ায় (Garia) শনিবার দুপুরে এক বিজেপি (BJP) সমর্থকের উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে গড়িয়ার শ্রীরামপুর রোডের ভ্যালি পার্ক এলাকায়। অভিযোগ, তৃণমূল (TMC) সমর্থক হিসেবে পরিচিত এক যুবক ধারাল অস্ত্র নিয়ে হামলা (Attack) চালায় বিজেপি সমর্থক পিন্টুর উপর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে পাড়ার দুই যুবক- পিন্টু ও বুড়ো, একটি মুদিখানার দোকানে বসে আড্ডা দেওয়ার সময় বচসায় জড়িয়ে পড়েন। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় বুড়ো সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে আরও এক যুবককে সঙ্গে নিয়ে ফের দোকানের সামনে আসে।

অভিযোগ, এরপরই পিন্টুর উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। প্রথমে তাঁর বুকে ও পিঠে আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় পিন্টু সেখান থেকে পালানোর চেষ্টা করলে আবারও তাঁর উপর হামলার চেষ্টা হয়। সেই সময় হাত দিয়ে নিজেকে বাঁচাতে গেলে তাঁর হাতের একটি আঙুলের অংশ কেটে যায়।

রক্তাক্ত অবস্থায় কোনওরকমে সাইকেল চালিয়ে কাছের একটি বাড়িতে ঢুকে পড়েন পিন্টু। বাড়ির মহিলারা তাঁকে দেখে তড়িঘড়ি কাপড় দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এলাকার এক প্রতিবেশীর কথায়, “দুজনেই পাড়ার ছেলে। কোনও বিষয় নিয়ে তর্কাতর্কি হয়েছিল। তারপর আচমকাই পরিস্থিতি খারাপ হয়ে যায়।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন