28 C
Kolkata
Sunday, August 2, 2026
spot_img

বেকার যুবকদের জন্য বড় খবর, যুবশক্তির আবেদন নিয়ে নতুন তথ্য

Aaj lndia Desk, কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তনের পর চালু হওয়া ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প নিয়ে বেকার যুবক-যুবতীদের আগ্রহ ক্রমশ বাড়ছে। অগাস্ট মাস শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত এই প্রকল্পে আবেদন গ্রহণের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। ফলে কবে থেকে অনলাইনে বা অফলাইনে আবেদন শুরু হবে, তা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে জল্পনা অব্যাহত রয়েছে।

চলতি বছরের রাজ্য বাজেটে সরকার জানিয়েছিল, আগামী অক্টোবর মাস থেকেই ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প কার্যকর করা হবে। সেই ঘোষণার ভিত্তিতে মনে করা হচ্ছে, পুজোর মরশুম থেকেই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। তবে আবেদন কবে থেকে নেওয়া হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।

এই প্রকল্পে স্নাতক বেকারদের প্রতি মাসে ৩,০০০ টাকা এবং মাধ্যমিক পাশ হলেও স্নাতক নন, এমন যোগ্য আবেদনকারীদের ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বাজেটে ঘোষণা করা হয়েছে। ফলে বহু চাকরিপ্রার্থী এখন আবেদন প্রক্রিয়া শুরুর অপেক্ষায় রয়েছেন।

যদিও সরকারি স্তরে এখনও আবেদন পদ্ধতি প্রকাশ করা হয়নি, তবুও সূত্রের খবর, খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি হতে পারে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

এদিকে আবেদন শুরুর আগে সম্ভাব্য নথিপত্রও নিয়ে আলোচনা শুরু হয়েছে। আবেদন করতে ছবি, আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, জন্মতারিখের প্রমাণ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং স্নাতকদের ক্ষেত্রে ডিগ্রি বা প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। তবে এই নথিগুলির তালিকা এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।

সব মিলিয়ে, অক্টোবরে প্রকল্প চালুর ঘোষণার পর এখন আবেদন শুরুর সরকারি বিজ্ঞপ্তির দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন