29.3 C
Kolkata
Sunday, July 5, 2026
spot_img

শিক্ষকদের জন্য বড় সুখবর! সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার নতুন স্কিম

Aaj lndia Desk,ভারতবর্ষ : চিকিৎসার খরচ দিন দিন বাড়ছে। তাই শিক্ষক-শিক্ষিকাদের জন্য এমন একটি বড় স্বাস্থ্য প্রকল্পের খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই সুবিধা কি পশ্চিমবঙ্গেও মিলবে? আপাতত সেই উত্তর না।

তবে দেশের একটি রাজ্যে শিক্ষকদের জন্য এমন একটি প্রকল্প চালু হতে চলেছে, যেখানে চিকিৎসার জন্য এক টাকাও খরচ করতে হবে না। শুধু শিক্ষক নন, তাঁদের পরিবারের সদস্যরাও এই সুবিধার আওতায় থাকবেন।

এই বিশেষ প্রকল্পের নাম ‘মুখ্যমন্ত্রী শিক্ষক ক্যাশলেস চিকিৎসা যোজনা’। আগামী ৮ জুলাই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

প্রথম পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের যোগ্য শিক্ষকরা এই প্রকল্পের সুবিধা পাবেন। পরে উচ্চ মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরও ধাপে ধাপে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সরকার জানিয়েছে, এই প্রকল্পটি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-র সঙ্গে যুক্ত থাকবে। ফলে দেশের সমস্ত আয়ুষ্মান ভারত-স্বীকৃত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। সবচেয়ে বড় বিষয়, এই সুবিধা শুধু শিক্ষকদের জন্য নয়। তাঁদের মা-বাবা, স্বামী বা স্ত্রী এবং সন্তানরাও একই প্রকল্পের আওতায় চিকিৎসা করাতে পারবেন।

এই প্রকল্পের জন্য একটি বিশেষ অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছে। সেখানেই আবেদন, নথি যাচাই, আধার-ভিত্তিক e-KYC, অনুমোদন এবং ডিজিটাল হেলথ কার্ড ডাউনলোডের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদন জমা দেওয়ার আগে স্কুলের প্রধান শিক্ষক যাচাই করবেন।

এরপর সংশ্লিষ্ট শিক্ষা দফতর অনুমোদন দিলে উপভোক্তাদের তথ্য জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের পোর্টালে আপলোড করা হবে।

সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৭ লক্ষ ৮৯ হাজার শিক্ষক ও উপভোক্তা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। সব ধরনের যাচাই প্রক্রিয়া শেষ হলেই তাঁরা ক্যাশলেস চিকিৎসার সুবিধা নিতে পারবেন। শিক্ষা ও স্বাস্থ্য দুই ক্ষেত্রেই শিক্ষকদের সুরক্ষা দিতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন