31 C
Kolkata
Saturday, August 15, 2026
spot_img

পুজোয় ট্রেনযাত্রীদের বড় খবর, আজ থেকে শুরু টিকিট বুকিং জেনে নিন তারিখ

Aaj India Desk,নয়াদিল্লি: দুর্গাপুজোর আগে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন অনেকেই। আর পুজোর ভিড়ের মধ্যে কনফার্ম ট্রেনের টিকিট পাওয়াই এখন বড় চ্যালেঞ্জ। সেই কথা মাথায় রেখেই ১৫ অগাস্ট থেকে শুরু হল পুজোর রেলের অগ্রিম সংরক্ষণ। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী বর্তমানে দূরপাল্লার ট্রেনের টিকিট যাত্রার ৬০ দিন আগে বুক করা যায়। ফলে পুজোর গুরুত্বপূর্ণ দিনগুলির টিকিট কাটার পালাও শুরু হয়ে গেল।

চতুর্থীর টিকিট আজ থেকেই

যাঁদের ১৪ অক্টোবর, চতুর্থীর দিন ট্রেনে যাত্রার পরিকল্পনা রয়েছে, তাঁরা ১৫ অগাস্ট সকাল ৮টা থেকে টিকিট বুক করতে পারবেন। পুজোর সময়ে বাড়ি ফেরার প্রবল চাহিদার কারণে এই দিনের টিকিট নিয়ে ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

পঞ্চমীর টিকিট কবে কাটবেন?

১৫ অক্টোবর পঞ্চমীর দিন যাত্রা করতে চাইলে টিকিট বুক করা যাবে ১৬ অগাস্ট সকাল ৮টা থেকে। অর্থাৎ, প্রতিদিনের যাত্রার জন্য ৬০ দিন আগে অগ্রিম সংরক্ষণের সুযোগ মিলবে।

দশমীর টিকিটের বুকিং শুরু ২২ অগাস্ট

পুজোর শেষ দিনে অর্থাৎ ২১ অক্টোবর, দশমী যাঁরা ট্রেনে যাতায়াত করতে চান, তাঁদের জন্য বুকিং শুরু হবে ২২ অগাস্ট সকাল ৮টা থেকে। তাই শেষ মুহূর্তে টিকিটের জন্য সমস্যায় পড়তে না চাইলে নির্দিষ্ট দিনে দ্রুত বুকিং করার পরামর্শ দেওয়া হচ্ছে।

১২০ দিন থেকে কমে ৬০ দিন

ভারতীয় রেলের অগ্রিম টিকিট বুকিংয়ের নিয়মেও সাম্প্রতিক সময়ে পরিবর্তন এসেছে। ২০২৪ সালের ১ নভেম্বর থেকে আগে প্রচলিত ১২০ দিনের পরিবর্তে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে অগ্রিম সংরক্ষণের সময়সীমা কমিয়ে ৬০ দিন করা হয়েছে।

পুজোর ভিড় সামলাতে বিশেষ নজরদারি

পুজোর টিকিট কাটার সময় যাত্রীদের চাপ সামলাতে শিয়ালদহ ডিভিশনও বিশেষ প্রস্তুতি নিয়েছে। ১৫ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিভিন্ন PRS (Passenger Reservation System) কাউন্টারে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট অফিসার, ইন্সপেক্টর ও বুকিং সুপারভাইজারদের সকাল ৭টা ৩০ মিনিটের মধ্যে নির্দিষ্ট কাউন্টারে পৌঁছতে বলা হয়েছে। যাত্রীদের রিকুইজিশন স্লিপ যাচাই, ক্রমিক নম্বর ও আধিকারিকের স্বাক্ষর পরীক্ষা এবং প্রয়োজন হলে পরিচয়পত্র যাচাইয়ের নির্দেশ রয়েছে।

দালালচক্র রুখতে কড়া নজর

পুজোর সময়ে টিকিটের কালোবাজারি ও দালালচক্র ঠেকাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ PRS কাউন্টারে প্রয়োজন অনুযায়ী RPF ও GRP মোতায়েন করা হতে পারে। কোনও কাউন্টার যাতে কর্মীর অভাবে বন্ধ না থাকে, সেদিকেও নজর রাখা হবে।

এছাড়া ECRC কর্মীদের সঙ্গে দালাল বা ট্রাভেল এজেন্টদের যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। সকালের টিকিট বুকিংয়ের লেনদেন প্রতি ঘণ্টায় পর্যালোচনা করার নির্দেশও দেওয়া হয়েছে।

শিয়ালদহ ডিভিশনের রেল ম্যানেজার রাজীব সাক্সেনা যাত্রীদের ভারতীয় রেলের নিজস্ব অ্যাপ ব্যবহার করে টিকিট কাটার পরামর্শ দিয়েছেন। কাউন্টারে দালালচক্র ঠেকাতেও কড়া পুলিশি ব্যবস্থা থাকবে। পাশাপাশি পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন