31 C
Kolkata
Monday, June 1, 2026
spot_img

তৃণমূলে বড় ধাক্কা! অভিযোগের জেরেই বহিষ্কৃত দুই বিধায়ক? বাড়ছে জল্পনা

Aaj India Desk, কলকাতা: তৃণমূল কংগ্রেস (TMC ) তাদের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহা (Sandipan Saha)-কে দল থেকে বহিষ্কার (Expulsion) করেছে। দলের তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচি ও গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত থাকা এবং দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এক সাংবাদিক বৈঠকের পর। তিনি দাবি করেন, তৃণমূলের দুই বিধায়ক সই জালিয়াতি নিয়ে অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারির কাছে বিষয়টি পৌঁছায়। এরপরই দলের পক্ষ থেকে তাঁদের বহিষ্কারের চিঠি পাঠানো হয়।

সম্প্রতি তৃণমূলের অন্দরে একাধিক ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। কোথাও বোর্ড ভেঙে যাচ্ছে, কোথাও আবার কাউন্সিলরদের পদত্যাগের খবর সামনে আসছিল। এর মধ্যেই দলের ডাকা এক গুরুত্বপূর্ণ বৈঠকে ২০ জন বিধায়কের উপস্থিতিও নতুন করে জল্পনা তৈরি করে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা এর আগেও দলের অভ্যন্তরীণ বৈঠকে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, দলের মধ্যে খোলাখুলি মতামত জানানোর আরও সুযোগ থাকা উচিত। পরে এই বিষয় নিয়ে তাঁদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁদের বক্তব্য শোনেন। সেই সময় দল জানিয়েছিল, সংগঠনের মধ্যে প্রত্যেকের মত প্রকাশের অধিকার রয়েছে।

এদিকে কিছুদিন আগে বিধানসভার অধ্যক্ষের ঘরের সামনে এবং দিল্লিতেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ঋতব্রত ও সন্দীপনকে দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছিল। যদিও তখন তাঁরা এটিকে শুধুই সৌজন্য সাক্ষাৎ বলে ব্যাখ্যা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নতুন করে রাজনৈতিক আলোচনা উসকে দিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন